Saturday, April 4, 2026

খাগড়াগড়: জঙ্গি ডেরার কাছেই এবার জাল নোটের কারবার, গ্রেফতার ৩

Date:

Share post:

ফের শিরোনামে খাগড়াগড়(Khagragar)। অতীতে এই এলাকায় খোঁজ মিলেছিল জঙ্গি ডেরার। এবার সেখান থেকেই খোঁজ মিলল জাল নোটের কারবারের। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ(Police)। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০০ টাকার বিপুল পরিমান জালনোট(Fake Rupess)। পাশাপাশি উদ্ধার করা হয়েছে নোট ছাপানোর কাগজ, নোট তৈরির মেশিন, ডাইস, রঙ, পাউডার, রাসায়নিক পদার্থ।

পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, “সপ্তাহ খানেক ধরে আমাদের কাছে খবর আসছিল বিভিন্ন জায়গায় জাল নোট ছড়ানো হচ্ছে। তারপর থেকেই তদন্ত শুরু হয়। কোথা থেকে আসছে সেই‌ নোট তারও সন্ধান মেলে। এদিন অভিযান চালিয়ে চক্রের তিনজনকে ধরা হয়েছে। এই চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে। তাদের সন্ধান পেতে ধৃত তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা‌ হবে।”

পুলিশ সুত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগে খাগড়াগড় মাঠাপাড়া এলাকায় শেখ সিরাজুল ইসলামের বাড়িতে ঘরভাড়া নেয় গোপাল সিং। মা ও অসুস্থ স্ত্রীকে নিয়ে থাকতো গোপাল। সে লাইসেন্স, পরিচয়পত্র তৈরির কাজ করে বলে এলাকার লোকজন জানতেন। মাঝে মাঝে তার কাছে বাইরে থেকে লোকজন আসতো। আবার চলেও যেতো। কিন্তু ওই ভাড়া বাড়িতেই যে জালনোট তৈরি করা হত তা স্থানীয়রা বুঝতেই পারেননি। পুলিশ সুপার জানান, সপ্তাহখানেক ধরে তাঁদের কাছে খবর আসছিল বিভিন্ন বাজার এলাকায় জালনোটের কারবার চলছে। প্রচুর পরিমাণ মালপত্র কিনে জালনোট দেওয়া হচ্ছিল। সেই সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। হদিশ পায় জালনোট তৈরির কারখানার। এরপর বুধবার রাত থেকেই সিরাজুলের বাড়িটির উপর নজরদারি শুরু করে পুলিশ। এদিন দুপুরে এই তিনজনই যখন বাড়িতে ঢোকে তখন হানা দেয় পুলিশ। হাতেনাতে তিনজনকে ধরে। উদ্ধার করা হয় জালনোট তৈরির সামগ্রীও।




 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...