Saturday, April 4, 2026

Madhyamik Results 2022 : জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে

Date:

Share post:

আগামী মাসেই অর্থাৎ জুন মাসেই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। স্কুল শিক্ষা দফতর  সূত্রে এমনটাই জানানো হয়েছে।  মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ইতিমধ্যেই ৯৯ শতাংশের বেশি নম্বর জমা পড়ে গিয়েছে পর্ষদে। আর কিছু নম্বর জমা পড়া বাকি । আগামী  কয়েকদিনের মধ্যেই বাকি নম্বর জমা পড়ে  যাবে বলে জানানো হয়েছে।  যদিও পর্যদ সূত্রে জানানো হয়েছে ফলপ্রকাশের দিন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মাধ্যমিক ২০২২ এর ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা, wbresults.nic.in এবং wbbse.wb.gov.in এই ওয়েব সাইট গুলিতে গিয়ে নিজের রেজাল্ট জানতে পারবে। তবে মোবাইল অ্যাপ এবং এসএমএস-র মাধ্যমেও ফল  জানা যেতে পারে। করোনা আবহের পরে  দীর্ঘ ২ বছর পর চলতি বছরে অফলাইনে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়।  চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...