Saturday, April 4, 2026

Sourav Ganguly: ঠিকানা বদলাচ্ছেন মহারাজ, বেহালার বাড়ি ছেড়ে যাচ্ছেন এই নতুন ঠিকানায়

Date:

Share post:

ঠিকানা বদলাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট ( BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বেহালার বীরেন রায় রোডের মঙ্গলচন্ডী ভবন ছেড়ে মধ্য কলকাতায় আসছেন মহারাজ। সূত্রের খবর, মধ্য কলকাতার লোয়ার রডেন স্ট্রিটে একটি বিলাসবহুল বাংলো কিনেছেন বিসিসিআই সভাপতি। যার ফলে দীর্ঘ ৪৮ বছরের পর ঠিকানা বদলাচ্ছে মহারাজের।

জানা যাচ্ছে, মধ‍্য কলকাতায় ৪০ কোটি টাকার বিনিময়ে একটি বাংলো কিনেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কাজ-কর্মের সুবিধার জন্য সেখানেই সপরিবারে থাকবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সুত্রের খবর, সৌরভের নতুন বাড়ি নিজাম প্যালেসের খুব কাছেই। ২৩.৬ কাঠা জুড়ে তৈরি হয়েছে বাগান-সহ দোতলা বাংলোয়।  প্রতি কাঠার দাম ১.৭ কোটি টাকা! রাস্তার একদম শেষপ্রান্তে বাড়ি হওয়ায় শান্ত পরিবেশ থাকবে মহারাজের বাংলো। জানা যাচ্ছে, মা নিরূপা গঙ্গোপাধ্যায়, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং কন্যা সানাকে নিয়ে এই বাড়িতেই উঠে আসবেন সৌরভ। মহারাজ বাংলোটি কিনেছেন ব্যবসায়ী অনুপমা বাগরি, তাঁর কাকা কেশব দাস বিয়ানি এবং তাঁর ছেলে নিকুঞ্জ বিয়ানির কাছ থেকে।

নতুন বাংলো কিনে খুশি সৌরভ। তিনি বলেন, “নিজের বাড়ি কিনতে পেরে আমি খুশি। মধ্য কলকাতায় বাড়ি কিনলাম, কারণ এখান থেকে যে কোনও জায়গার যোগাযোগ ব্যবস্থা তুলনামূলক ভাল। এটাও ঠিক, ৪৮ বছর যে বাড়িতে কেটেছে সেটা ছেড়ে আসা বেশ কঠিন।”

আরও পড়ুন:Virat Kohli: ব‍্যাটে রান পেয়ে কী বললেন কোহলি?

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...