Friday, April 3, 2026

মেধাবী ছাত্রী অঙ্কিতার নাম এসএসসি কেলেঙ্কারিতে জড়ানোয় অবাক মেখলিগঞ্জ

Date:

Share post:

জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হয়নি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। স্কুলের প্রত্যেক ক্লাসে প্রথম। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্টও দুর্দান্ত । তার পরেও কীভাবে সেই ছাত্রীর নাম এসএসসি কেলেঙ্কারিতে জড়াল তাতেই অবাক মেখলিগঞ্জ। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমিক একাদশ- দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগে প্রভাব খাটিয়ে বেআইনিভাবে নিজের মেয়েকে চাকরিতে ঢোকানোর অভিযোগ উঠেছে মন্ত্রী পরেশ অধিকারীর নামে।

পরেশ অধিকারীর বাড়ি কোচবিহারের মেখলিগঞ্জ -এর পশ্চিমপাড়া এলাকায় । ইন্দিরা গার্লস হাই স্কুল-এর দূরত্ব মাত্র এক কিলোমিটার বাড়ির কাছে চাকরি হবে এই আশায় প্রভাব খাটিয়ে নির্দিষ্ট নম্বর না থাকা সত্বেও মেয়েকে চাকরিতে ঢুকিয়েছিলেন। বতর্মানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন অঙ্কিতা।

জানা গিয়েছে অঙ্কিতার এসএসসি তালিকায় নাম ওঠা নিয়েও যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল এর আগেই। এসএসসির প্রথম মেধাতালিকায় অঙ্কিতার নাম ছিল না। ২০১৭ সালের নভেম্বরে এসএসসির মেধাতালিকা প্রকাশ হতেই দেখা যায় অঙ্কিতার নাম সবার শীর্ষে। তার ফলে প্রথম তালিকায় ২০ নম্বরে নাম থাকা ববিতা সরকার চলে আসেন ২১ নম্বরে । দ্বিতীয় তালিকা অঙ্কিতার নাম শীর্ষে চলে আসায় চাকরি থেকে বঞ্চিত হন ববিতা। তিনিই প্রথম দুর্নীতি নিয়ে মামলা করেন।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...