Sunday, June 14, 2026

আগরতলার জলছবি: মহিলাকে দিয়ে পা ধুইয়ে “ছিঃ ছিঃ কাণ্ড” ঘটালেন বিজেপি বিধায়ক

Date:

Share post:

নামে স্মার্ট সিটি আগরতলা। বাস্তবের ছবি কিন্তু অন্য। আধঘন্টার বৃষ্টিতেই বানভাসি বিজেপি শাসিত ত্রিপুরার রাজধানী। আগরতলার জলছবি এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। বেহাল শহরের বিভিন্ন প্রান্তে প্রায় এক কোমর জল। জল যন্ত্রণায় স্তব্ধ হয়ে গিয়েছে জনজীবন। অফিস-কাছারি, দোকান-পাঠ বন্ধ। দায় কার? শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

 

এরই মধ্যে বাধারঘাটের বিজেপির বিধায়ক মিমি মজুমদারের কাণ্ড ঘিরে ছিঃ ছিঃ রব। নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। জল জমার পরিস্থিতি পরিদর্শনে এসে পায়ে কাদা লেগেছিল মিমি মজুমদারের। আর তা পরিস্কার করতে স্থানীয় এক মহিলাকে দিয়ে নিজের পা ধোয়ালেন বিজেপি বিধায়ক। ঘটনার ভিডিও এখন ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে বিধায়ক মিমির পা হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন এক মহিলা।মিমির নির্দেশেই নোংরা জলকাদা মাখা পা ধুয়ে দিতে হয় ওই মহিলাকে। ঘটনার ভিডিও শেয়ার করে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার শাসক বিজেপির তীব্র সমালোচনা করেছে। ঘাসফুল শিবিরের বক্তব্য, “বিজেপি নেতাদের ঔদ্ধত্য আরও একবার সামনে এসেছে। অসমের শিবু মিশ্রর পর এবার ত্রিপুরার মিমি মজুমদার। মানুষের দুর্ভোগে বিন্দুমাত্র সহানুভূতি নেই। ত্রিপুরার মানুষ এই ঘটনা ভুলবে না। ২০২৩-এ এই স্বেচ্ছাচারী মনোভাবের জবাব পাবে তারা।”

অন্যদিকে, একবেলার বৃষ্টিতে গোটা আগরতলা শহর অচল হয়ে পড়ার দায় বামেদের দিকেই ঠেলেছে বিজেপি। রাজ্যের বর্তমান ও সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সাহা ও বিপ্লব দেব পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামেন। দু’জনেই দীর্ঘ পরিকল্পনার অভাব বাম জমানকেই তারা দায়ী করেছেন। যদিও গোটা ব্যর্থতার দায় এই বিজেপি সরকারের বলে একযোগে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বিজেপির সমালোচনা করে বিরোধীদের তরফে বলা হয়েছে, সরকার ও পুরসভা দুই বিজেপির৷ দায় নিতে হবে তাদেরই।

 

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...