Saturday, April 4, 2026

SSC Group-C মামলা: প্রাক্তন চেয়ারম্যান সহ ৫ জনের বিরুদ্ধে FIR সিবিআইয়ের

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিসনে(SSC) দুর্নীতি মামলায় রাশ শক্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। এবার এসএসসি-র উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা-সহ পাঁচ জনের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল সিবিআই। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।

সিবিআই সুত্রে জানা গিয়েছে, যে ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে তাঁরা হলেন, উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা(Shantiprashad Shinha), এসএসসির তৎকালীন প্রোগ্রামার সমরজিৎ আচার্য, তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক সৌমিত্র সরকার, তৎকালীন সচিব অশোক কুমার সাহা এবং তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ৪১৭, ৪৬৫ এবং ৩৪ নম্বর ধারায় মামলা করা হয়েছে। শুধু তাই-ই নয়, জামিনঅযোগ্য ৪৬৮ নম্বর ধারাতেও মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:এমাসের শেষেই ফের জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, এবার গন্তব্য পুরুলিয়া-বাঁকুড়া

সিবিআইয়ের দাবি, আইন অমান্য করে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের গ্রুপ সি পদে চাকরির জন্য সুপারিশ করেছিলেন শান্তিপ্রসাদ। আরও অভিযোগ, শান্তিপ্রসাদ এবং তৎকালীন চেয়ারম্যান সৌমিত্র সরকার প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও শূন্যপদ সংগ্রহ করেছিলেন। জাল সুপারিশপত্র দিয়ে ৩৮১টি পদ পূরণ করা হয়েছিল। শুধু তাই-ই নয়, এই অনুত্তীর্ণ প্রার্থীদের নম্বরও বাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এছাড়াও সিবিআইয়ের দাবি, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কল্যাণময়কে জাল সুপারিশপত্র দেন শান্তিপ্রসাদ। কল্যাণময় আবার মধ্যশিক্ষা পর্ষদের টেকনিক্যাল অফিসার রাজেশ লায়েককে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দেন। বোর্ডের শীর্ষ আধিকারিকদের অন্ধকারে রেখে বেআইনি ভাবে নিয়োগ করা হয়।




Related articles

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...