Saturday, April 4, 2026

রাজ্যের অনুমতি না নিয়ে মালদহে ২০ টি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল বিহার পুলিশ

Date:

Share post:

রাজ্য সরকারের অনুমতি না নিয়ে, রাজ্য সরকারকে কিছু না জানিয়ে বাংলায় ঢুকে পরপর ২০ টি বাড়ি ভেঙে তছনছ করে দিল বিহার পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে। গ্রামবাসীদের অভিযোগ রাস্তার ধার বরাবর জমিতে ঘর বানিয়ে প্রায় ৭০ বছর ধরে এই পরিবার গুলি বসবাস করছিল। তাদের সরাতে এই পরিকল্পনা বলে জানা গেছে। গোটা ঘটনাটি নিয়ে স্থানীয় কুমেদপুর ফাঁড়ি এবং হরিশ্চন্দ্রপুর থানায় অভিযান জানানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার সহরাবহরা মৌজা সাদলিচক গ্রাম-পঞ্চায়েতের অন্তর্গত রাজ্য সড়কের ধারে প্রায় ২০টি পরিবার ৭০ বছর ধরে বাস করছে। এদের নিজস্ব কোনও জমি নেই। তাই বাধ্য হয়ে সরকারি জমিতে রাস্তার ধারে কুড়ে ঘর বানিয়ে বাস করছে পরিবারগুলো। এই নিয়ে ঝামেলা যদিও বহুদিন ধরেই । ওই পরিবারগুলির অভিযোগ গতকাল রাতে একদল লোক পুলিশের পোশাক পরে এসেছিল। সবাই হিন্দিতে কথা বলছিল। এর মধ্যে অনেকেরই হাতে বন্দুক ছিল।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...