Wednesday, June 24, 2026

Yamunotri: বৃষ্টিতে ধস নেমে রাস্তা বন্ধ, যমুনোত্রীর পথে আটকে বহু পুণ্যার্থী

Date:

Share post:

প্রবল বৃষ্টিতে উত্তরাখণ্ডের উত্তরকাশী এবং চামোলি জেলার বিভিন্ন অংশে ধস নেমেছে। বহু রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় গাড়ি চলাচলও করতে পারছে না। এ অবস্থায় যমুনোত্রী যাওয়ার পথে আটকে পড়েছেন বহু পুণ্যার্থী । জানা গিয়েছে প্রায় ১০, ০০০ পুণ্যার্থী যমুনোত্রীর পথে আটকে রয়েছেন। খাদের ধারের রাস্তার প্রাচীরের বিভিন্ন অংশ বৃষ্টিপাতের ফলে ভেঙে ভেঙে পড়ছে। এই পরিস্থিতিতে দ্রুত আটকে পড়া পুণ্যার্থীদের উদ্ধার করা না করা হলে বড় ধরনের অঘটনের আশঙ্কা রয়েছে বলে মনে করছে উত্তরাখণ্ড প্রশাসন।তীর্থ করতে গিয়ে মাঝরাস্তায় আটকে পড়া প্রায় ১০ হাজার পুণ্যার্থী আশ্রয়ের অভাবে উপর রাত কাটাতে বাধ্য হচ্ছেন। এর ফলে ওই রাস্তাগুলি দিয়েও যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

উত্তরকাশী জেলা প্রশাসন জানিয়েছে, ছোট গাড়িতে ধাপে ধাপে পু্ণ্যার্থীদের সরানো হচ্ছে। কিন্তু ধস পুরোপুরি সরিয়ে রাস্তা বাস চলাচলের উপযুক্ত করতে অন্তত আরও তিন দিন সময় লাগবে। এই পরিস্থিতিতে আটকে পড়া চারধাম যাত্রীদের নিরাপদ আশ্রয় এবং খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছে উত্তরাখণ্ড সরকার।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...