Wednesday, June 24, 2026

Eden: ইডেনে প্লে-অফের ম‍্যাচ, বৃষ্টির কথা মাথায় রেখে বিশেষ ব‍্যবস্থা সিএবির

Date:

Share post:

দু’বছর পর ইডেনে (Eden) ফিরছে আইপিএল (IPL)। ২৪ এবং ২৫ তারিখ ক্রিকেটের নন্দন কাননে বসতে চলেছে আইপিএলের প্লে-অফের ম‍্যাচ। কিন্তু তার আগে চোখ রাঙ্গাচ্ছে বৃষ্টি। তাই বৃষ্টি যাতে আইপিএলের ম‍্যাচ ভেস্তে দিতে না পারে তার জন‍্য বিশেষ ব‍্যবস্থা নিল সিএবি (CAB)। জানা যাচ্ছে মাঠের জন্য বিশেষ একটি আচ্ছাদন আনা হয়েছে যা পিচ থেকে বাউন্ডারি লাইন পর্যন্ত ঢেকে দিতে পারবে। পুরো মাঠ থাকবে আচ্ছাদনের নীচে। যাতে বৃষ্টি থামলেই কয়েক মিনিটের মধ্যে ম্যাচ শুরু করে দেওয়া যায়।

এদিকে সূত্রের খবর, প্লে-অফের ম‍্যাচে বিশেষ কোন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে না। তবে আলোকসজ্জার প্রদর্শনী থাকছে। এছাড়াও জানা যাচ্ছে পিচ তৈরি করা হয়েছে ব্যাটারদের কথা মাথায় রেখেই। যেখানে টস কোনও পার্থক্য গড়ে দিতে পারবে না। টস জিতে ব্যাট করলেও সমস্যায় পড়বে না কোনও দল। স্পিনাররাও কিছুটা সাহায্য পাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...