Wednesday, June 24, 2026

বিশ্বজুড়ে মাঙ্কিপক্স আতঙ্ক, ভারতেও সতর্কবার্তা জারি কেন্দ্রের

Date:

Share post:

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। ইউরোপ ও উত্তর আমেরিকার পর গত শুক্রবার অস্ট্রেলিয়াতেও পাওয়া গিয়েছে এই রোগের। এহেন পরিস্থিতিতে এবার নড়েচড়ে বসল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (National Centre for Disease Control) এবং আইসিএমআর-কে (ICMR) ‘মাঙ্কিপক্স’ মহামারি পরিস্থিতির উপর সতর্ক নজর রাখার নির্দেশ দিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফের নির্দেশিকা জারি করে বলা হয়েছে, “বিদেশে ‘মাঙ্কিপক্স’ পরিস্থিতির উপর নিবিড় নজর রাখুন, ক্ষতিগ্রস্ত দেশগুলি থেকে আসা অসুস্থ যাত্রীদের বিচ্ছিন্ন করুন এবং পরীক্ষার জন্য তাদের নমুনা এনআইভি পুনে-তে পাঠান।” বিমানবন্দরগুলিকেও বিশেষভাবে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Eden: ইডেনে প্লে-অফের ম‍্যাচ, বৃষ্টির কথা মাথায় রেখে বিশেষ ব‍্যবস্থা সিএবির

উল্লেখ্য, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ‘মাঙ্কিপক্স’ সংক্রমণের জেরে শুক্রবার এক জরুরি বৈঠক ডাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।এর আগে, ‘হু’-এর পক্ষ থেকে বলা হয়েছিল, আক্রান্তদের অধিকাংশই সমকামী বা উভকামী পুরুষ। অর্থাত্‍, যেসব পুরুষ অন্য পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন, তাঁদের ক্ষেত্রেই এই রোগ ছড়াচ্ছে। যুক্তরাজ্যের ‘হেলথ সিকিউরিটি এজেন্সি’ও তাদের দেশের সাম্প্রতিক সংক্রমণগুলির ক্ষেত্রে একই ধরনের রিপোর্ট করেছে। স্পেনে এই রোগ ছড়াচ্ছে প্রধানত মাদ্রিদ অঞ্চলে। যদিও বিজ্ঞানীদের দাবি, ‘মাঙ্কিপক্স’ বিশেষভাবে যৌন সংসর্গের মাধ্যমেই সংক্রমিত হয়, তা বলার মতো সময় আসেনি। সকলেই জানেন, ঘনিষ্ঠ শারীরিক যোগাযোগ থেকে এই ভাইরাস সহজেই সংক্রমিত হতে পারে। তবে, যৌন সংসর্গের বিষয়টি একেবারে নতুন তথ্য। এই সম্পর্কে আরও তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের প্রয়োজন। এর ফলে, স্থানীয় স্তরে ‘মাঙ্কিপক্স’ রোগের বিস্তার কীভাবে ঘটছে, সেই সম্পর্কেও আরও ভাল ধারণা করা যাবে।




Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...