Thursday, June 11, 2026

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে গর্ভপাত নাবালিকার , গ্রেফতার হাওড়ার ইঞ্জিনিয়ার   

Date:

Share post:

সম্পর্কে থাকাকালীন এক নাবালিকার (Minor) সঙ্গে সহবাস করেন হাওড়াবাসী  যুবক। এরপর সে সন্তানসম্ভবা হয়ে পড়লে গোপনে গর্ভপাত (Abortion) করিয়ে চম্পট দেন বেঙ্গালুরু। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার (Software Engineer) প্রদীপ্ত ডগরকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইন-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বিশ্বজুড়ে মাঙ্কিপক্স আতঙ্ক, ভারতেও সতর্কবার্তা জারি কেন্দ্রের

এক কিশোরীর সঙ্গে এক বছর আগে প্রেমের সম্পর্ক তৈরি হয় হাওড়ার শ্যামপুরের রাধাপুরের বাসিন্দা প্রদীপ্ত ডগরের (Pradipta dagar)। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রদীপ্ত ওই নাবালিকার সঙ্গে সহবাস করেন। এরপর কিশোরী গর্ভবতী হয়ে পড়েন। তখন তার সাবালিকা হতে কয়েক মাস বাকি ছিল। কয়েক মাস পর ওই কিশোরীর বয়স ১৮ বছর হলে তাঁকে রেজিস্ট্রি করে বিয়ে করে প্রদীপ্ত এবং তারপরেই আমতার একটি নার্সিংহোমে নিয়ে গিয়ে মেয়েটির গর্ভপাত করান বলে অভিযোগ। এরপর ওই যুবক বেঙ্গালুরুতে নিজের কর্মস্থলে চলে যান।

বেঙ্গালুরু চলে যাওয়ার পর থেকে প্রদীপ্ত ওই তরুণীর সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করে দেয়।  বিষয়টি নাবালিকার পরিবারের লোকজনও জানার পর প্রদীপ্তর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু দায় এড়িয়ে যাচ্ছিলেন যুবক। উপায়ান্তর না দেখে গত ৭ এপ্রিল তাঁরা শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং বেঙ্গালুরু গিয়ে তাঁকে গ্রেফতার করে। শুক্রবার তাঁকে উলুবেড়িয়া আদালতে তোলা হয়। বিচারক তাঁকে দু’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।



Related articles

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...