Saturday, April 4, 2026

ওজন বাড়ে বাড়ুক! পরোয়া নেই, ভরপুর আনন্দে বাঁচতে চান সোনাক্ষী

Date:

Share post:

ওজন(Weight)বাড়ে বাড়ুক! আসল হল ভরপুর আনন্দ নিয়ে যে ভাবে প্রাণ চায় সেইভাবে বাঁচা। লোকে খোঁটা দেবেই,ওটাই তাঁদের কাজ। তাই ওইসব পাত্তা দেন না সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)।অভিনয়ের জগতে যাঁরা রয়েছেন তাঁরা চেহারা নিয়ে ভীষণ সচেতন। বাড়তি মেদ ঝরাতে,সুন্দর হতে, প্লাস্টিক সার্জারির দ্বারস্থ হন তারকারা।

সম্প্রতি কেরলের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী চেতনা রাজ প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে  দুর্ভাগ্যজনক ভাবে প্রাণ খোয়ালেন। তাও পরোয়া করেন না কেউ কারণ আগে রূপ তারপর সব। কিন্তু বলিউডে এত দিন কাজ করেও শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী তাঁদের চেয়ে বরাবর আলাদা। নিজেকে নিয়ে কোনও ছুঁতমার্গ নেই তাঁর। পৃথুলা সোনাক্ষীর গড়ন বেশ ঈর্ষণীয়। যথেষ্ঠ আত্মবিশ্বাসী তিনি নিজেকে নিয়ে।এবার তাঁর দোসর হয়েছেন হুমা কুরেশিও। তাঁদের একসঙ্গে দেখা যাবে ‘ডাবল এক্সএল’ ছবিতে।

ছবির চিত্রনাট্যকার মুদাসসর আজিজ জানান, সোনাক্ষী আর হুমাকে একসঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া করতে দেখেই তাঁর মাথায় ছবির কাহিনি আসে।সেই গল্প শুনে উৎসাহী হয়ে ওঠেন দুই অভিনেত্রী! এমন সুন্দর,জীবনের কাছাকাছি গল্প পেয়ে খুশি সোনাক্ষী।লোকজন যতই কটাক্ষ করুক, তাঁরা নিজেদের চেহারা নিয়ে আদৌ ভাবেন না।ওজন বাড়ে বাড়ুক,যে ভাবে প্রাণ চায় সে ভাবেই বাঁচার পক্ষপাতী তিনি ।

তাঁর ছবি পোস্ট হলেই সমালোচকরা তির্যক মন্তব্য করতে ছাড়েন  তবু নিজের খুশিতেই ইন্ডাস্ট্রিতে চলাফেরা করেন শত্রুঘ্ন-কন্যা।আসতে চলেছে পরিচালক সৎরাম রামানির ছবি ‘ডাবল এক্সএল’। পর্দা মানেই সুঠাম, বেতস লতার মতো শরীরী আবেদনময়ী নারী এমনটা হতে হবে কেন স্বাভাবিক সৌন্দর্যও ধরা দিতে পারেন যে কেউ  এটাই বঝাতে চান তিনি দর্শকদের।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, “আপনার যেমনই চেহারা হোক, লোকে তা নিয়ে কথা বলবেই। বলছেও। বিশেষত মহিলাদের ওজন একটু বেশি হলেই সবার চোখ টাটায়। তবে আমি কোনও দিন এ সব পাত্তা দিই না। এগুলোকে গুরুত্ব দেওয়ার দিন ফুরিয়েছে বলে মনে করি।”



Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...