Saturday, June 27, 2026

সাড়ে তিন ঘণ্টা জেরা শেষে নিজাম পালেস থেকে বেরিয়ে এমএলএ হোস্টেলে পরেশ

Date:

Share post:

শনিবার সাড়ে তিন ঘন্টারও বেশি সময় ধরে জেরার পর নিজাম প্যালেস থেকে বেরোলেন মন্ত্রী পরেশ অধিকারী। এসএসসি নিয়োগ- দুর্নীতি মামলায় এ নিয়ে তৃতীয় বার সিবিআই জেরার মুখোমুখি হলেন পরেশ। টানা জেরার পর এদিন দুপুর আড়াইটে নাগাদ নিজাম প্যালেস থেকে বেরিয়ে এমএলএ হস্টেলে যান মন্ত্রী।এর আগে বৃহস্পতি এবং শুক্রবারও সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছিল পরেশকে। বৃহস্পতিবারের তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সাড়ে নয় ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী। সিবিআই সূত্রে বলা হয়েছিল পরেশের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে।তদন্তকারীদের প্রশ্নের যা জবাব পরেশ দিয়েছেন তাতে সন্তুষ্ট নন সিবিআই আধিকারিকরা। তাই ফের শনিবার ডেকে পাঠানো হয়েছিল পরেশ অধিকারীকে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...