Tuesday, March 17, 2026

Topsia:বহুতলের একুশ তলা থেকে পড়ে মৃত্যু দশম শ্রেণীর ছাত্রের

Date:

Share post:

মাসির বাড়ি বেড়াতে এসেছিল বেলুড়ের বাসিন্দা আনন্দ উপাধ্যায় (Ananda Upadhyay)। লিলুয়ার (Liluah) ডন বস্কো স্কুলের (Don Bosco School) দশম শ্রেণী ছাত্র। গতকাল অর্থাৎ শুক্রবার অন্যান্য ভাই মা এর সঙ্গে মাসির বাড়ি যায়। মাসির বাড়ির একুশ তলার বারান্দায় যখন সে খেলা করছিল তখনই রহস্যজনক ভাবে সেখান থেকে পড়ে যায়। তারপরেই তাঁর মৃত্যু হয়।

আনন্দ-এর (Ananda)মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। পরিবার সূত্রে জানা যায় বেশ কিছুদিন আগে পর্যন্ত অসুস্থ ছিল কিছুমাস আগে তাঁর ব্রেন টিউমার (Brain Tumour)অপারেশন হয়। ফলে স্বাভাবিক জীবন যাপন সে করতে পারছিল না। তাঁর ঘনিষ্ঠরা বলছেন অপারেশনের পর থেকেই আনন্দ-এর মধ্যে বদল লক্ষ্য করেন তাঁরা। অল্পেতেই মেজাজ হারাত সে, এই নিয়ে পরিবারের লোকেদের সঙ্গে অশান্তি লেগেই থাকত। কালকেও মা এর সঙ্গে অশান্তি হয় বলে জানা যায়। তাঁর পরিবারের লোকজন বলছে শারীরিক অসুস্থতার কারণে তাঁর মধ্যে অনেকটা বদল এসেছিল। তাই তাঁর এভাবে পড়ে যাওয়া নিয়ে রহস্য বাড়ছে। সেকি সত্যিই পড়ে গেছে নাকি অন্য কিছু ঘটেছে সবটাই খতিয়ে দেখছে তপসিয়া থানার পুলিশ(Topsia Police)।



spot_img

Related articles

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...