Wednesday, June 24, 2026

ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার পচাগলা দেহ! চাঞ্চল্য বেহালায়

Date:

Share post:

বেহালার (Behala) ফ্ল্যাট থেকে উদ্ধার হল  বছর ৪৮ এর এক মহিলার পচাগলা দেহ। মৃতার নাম কমলিকা দাশগুপ্ত (Kamalika Dasgupta)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃত্যুর কারণ অজানা।

ঘটনাটি ঘটেছে বেহালার রাজা রামমোহন রায় রোডের (Raja Rammohan Roy Road) একটি আবাসনে। ওই আবাসনে প্রায় ১০ বছরের বাসিন্দা সুজিতকুমার দাস এবং মেয়ে কমলিকা। বাবা সুজিতকুমার দাস সরকারি চাকুরে বলেই জানেন প্রতিবেশীরা। জানা গেছে বাবা-মেয়ের সংসার দিব্য চলে গেলেও দরকার ছাড়া দু’জনে ঘর থেকে বেরতেন না বা বিশেষ মেলামেশা করতেন না। বছর পাঁচেক আগে মৃত্যু হয় বাবার। তারপর থেকে কমলিকা একাই থাকতেন ওই ফ্ল্যাটে।

আবাসনের প্রতিবেশীদের কথা অনুযায়ী গত কয়েকদিনে ধরে একবারেই কমলিকাকে দেখতে পাওয়া যাচ্ছিল না। যদিও এতে কারও সন্দেহ হয়নি। হঠাৎই কিছুদিন যাবত আবাসনের বাসিন্দারা দুর্গন্ধ পাচ্ছিলেন। কিন্তু  উৎস খুঁজে পাচ্ছিলেন না কেউই।

Mimi Chakraborty: সাংসদ মিমি চক্রবর্তীর উদ্যোগে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির

রবিবার সকালে সেখানকার বাসিন্দারা বুঝতে পারেন, দুর্গন্ধ আসছে কমলিকাদেবীর ফ্ল্যাট থেকেই। এরপর হাজার ডাকাডাকিতেও লাভ হয়নি। এরপর খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে উদ্ধার করে মহিলার পচাগলা দেহ। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।


কীভাবে মৃত্যু হল কমলিকাদেবীর তা এখনও স্পষ্ট নয়। মৃতের আত্মীয় স্বজনের খোঁজ শুরু করেছে পুলিশ।



Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...