Sunday, April 5, 2026

ভূস্বর্গে টানেল ধসে মৃত্যু বাঙলার ৫ শ্রমিকের, পরিবারের পাশে প্রশাসন

Date:

Share post:

জম্মু-কাশ্মীরের রামবানে নির্মীয়মান সুড়ঙ্গ ভেঙে পড়ে দশজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে ন’জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের পাঁচ জনের বাড়ি জলপাইগুড়ির ধূপগুড়িতে।দু’পয়সা রোজগারের জন্য ভিনদেশে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। টাকা নিয়ে বাড়ি ফেরার আশায় দিন গুণছিলেন তাঁরা। কিন্তু আর ফেরা হল না । এবার তাঁদের কফিনবন্দি মৃতদেহ ফেরার অপেক্ষা। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ


যাদব রায়, গৌতম রায়, সুধীর রায়, পরিমল রায় এবং দীপক রায়- সকলেই ধূপগুড়ির বাসিন্দা। আরও কয়েক জনের মতো তাঁরাও কাশ্মীরে গিয়েছিলেন কাজ করতে।কিন্তু তার আগেই নির্মীয়মান টানেলে ধস নেমে আটকে পড়ে বেশ কয়েকজন শ্রমিক। প্রবল বৃষ্টিতে ব্যহত হয় উদ্ধারকাজ। পরে একে একে বের হতে থাকে কর্মীদের মৃতদেহ।




জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু বলেন, টানেল ধসের ঘটনায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রশাসনের সঙ্গেও আমাদের যোগাযোগ আছে। উদ্ধার হওয়া সকলেরই বাড়ি ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রামে পঞ্চায়েতের চড়চড়াবাড়ি গ্রামে। আমরা সব রকম ভাবে পরিবারগুলোর পাশে আছি।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...