Saturday, March 14, 2026

কালবৈশাখীর লন্ডভন্ড তিলোত্তমা, রবিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

শনিবারের কালবৈশাখীর জেরে লন্ডভন্ড তিলোত্তমা। বিপর্যস্ত শহরের উত্তর থেকে দক্ষিণ। ব্যাহত হয়েছে বিমান ও মেট্রো পরিষেবা। শহরের বিভিন্ন রাস্তায় গাছ পড়ে বিপত্তি হয়েছে। এরইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।

আরও পড়ুন:ভূস্বর্গে টানেল ধসে মৃত্যু বাঙলার ৫ শ্রমিকের, পরিবারের পাশে প্রশাসন


আজ, রবিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে,উত্তরমুখী মৌসুমী বায়ু। ক্রমশ রাজ্যের দিকে এগিয়ে আসছে বর্ষা। এরফলে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। এর কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। তবে গরম কমবে না। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।




গতকালের প্রবল বৃষ্টিতে ও ঝড়ের জেরে গাছ পড়ে বহু জায়গায় বিপত্তি ঘটে । গাছ পড়ে একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়।ব্যাহত হয় ট্রেন চলাচলও। হুগলি ও পূর্ব বর্ধমানে গাছ পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এক জনের মৃত্যু হয়েছে। কোথাও ভেঙে পড়েছে মোবাইল ফোনের টাওয়ার। এক ঘণ্টা বন্ধ ছিল হাওড়া-কলকাতা ফেরি চলাচলও। সব মিলিয়ে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনে বেলুড়, ডানকুনি, কামারকুণ্ডু, ভট্টনগরে ওভারহেড লাইনে পাওয়ার অফ হয়ে বিপত্তি ঘটে। হাওড়া ও শিয়ালদায় আটকে পড়ে রাজধানী। অন্যদিকে বৃষ্টি হয় পূর্ব মেদিনীপুরের হলদিয়া, মহিষাদল, তমলুকে।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...