Saturday, June 27, 2026

সস্তার উড়ান পরিষেবা ‘আকাশ এয়ার’, বিমানের ‘ফার্স্ট লুক’প্রকাশ্যে

Date:

Share post:

শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে ভারতের নয়া বেসরকারি বিমান সংস্থা ‘আকাশ এয়ার’(Akash Air)। ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala)সস্তার  উড়ান পরিষেবা ‘আকাশ এয়ার’ইতিমধ্যেই উড়ান মন্ত্রকের কাছ থেকে পেয়ে গেছে এনওসি  শংসাপত্র। জানা গেছে,’ আকাশ এয়ার’ এর বিমান আকাশে ডানা মেলতে পারে আগামী জুলাই মাসে। সোমবার এই নয়া সংস্থার বিমানের ছবি প্রকাশ্যে এল। আকাশ এয়ারের তরফেই ওই ছবি টুইট করা হয়। সঙ্গে ক্যাপশন দেওয়া হয় যাতে লেখা রয়েছে,“শান্ত থাকতে পারছি না! স্বাগত জানান আমাদের কিউ পি বিমানকে।” কিউ পি হল আকাশ এয়ারের কোড।

কিছুদিন আগেই দেশের বিমান পরিচালন নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation) জানিয়েছিল, আকাশ এয়ারের প্রথম বিমান জুন বা জুলাই মাসে কোম্পানির হাতে এলেও নির্দিষ্ট নিয়ম মেনে কয়েকটি পরীক্ষামূলক উড়ানের পরেই বাণিজ্যিক উড়ানে ছাড় দেওয়া হবে।এরপরেই সব জল্পনার অবসান ঘটিয়ে প্রথমবার তাদের বিমানের ছবি প্রকাশ্যে এল।

ইতিমধ্যেই  অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের ছাড়পত্র পেয়ে গিয়েছিল নয়া বিমান সংস্থাটি। এই সংস্থার ম্যনেজিং ডিরেক্টর বিনয় দুবে বলেন, “জুন মাসের মাঝামাঝি সময়ে আমাদের হাতে বিমান চলে আসবে। তা পেলেই আমরা অপারেটিং পারমিট পাওয়ার বিষয়ে একধাপ এগোতে পারব। এরপর নিয়মমতো পরীক্ষামূলক উড়ানের ব্যবস্থা করব। যার মাধ্যমে আমরা এওপি-র (এয়ার অপারেটর পারমিট) অনুমোদন পাব।”

প্রসঙ্গত, গতবছরেই শোনা গেছিল ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা নতুন এয়ারলাইন্স চালু করতে চলেছেন।এই উড়ান পরিষেবার সাফল্যের চাবিকাঠি হবে এর খরচ। বলা হচ্ছে এই এয়ারলাইন্সে যাতায়াত হবে তুলনায় সাশ্রয়ী। ফলে অনেক বেশি মানুষ আকাশপথে সফর করতে পারবেন।

আরও পড়ুন- তাইওয়ানে চিন হামলা চালালে সেনা পাঠাবে আমেরিকা: স্পষ্ট বার্তা বাইডেনের

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...