Saturday, June 27, 2026

তাইওয়ানে চিন হামলা চালালে সেনা পাঠাবে আমেরিকা: স্পষ্ট বার্তা বাইডেনের

Date:

Share post:

চিনা আগ্রাসনের বিরুদ্ধে এবার করা সুরে হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তাইওয়ানের প্রতি চিনা পদক্ষেপের বিরুদ্ধে সরিয়ে মার্কিন রাষ্ট্রপতি জানিয়ে দিলেন, যদি চিন তাইওয়ানের ওপর হামলা চালায় সে ক্ষেত্রে তাইওয়ানকে সেনা দিয়ে সাহায্য করবে আমেরিকা।

দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের দেশের অংশ হিসেবে দাবি করে আসছে চিন। যদিও তাইওয়ান বরাবরই নিজেদের স্বতন্ত্র দেশ হিসেবে দাবি করে। এই পরিস্থিতিতে তাইওয়ানের ওপর হুমকি হুঁশিয়ারি জারি রেখেছেন চিনের প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতেই চিনা আগ্রাসনকে কড়া জবাব দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান, “চিন আগুন নিয়ে খেলা করছে। চিন যদি কোনভাবেই তাইওয়ানের ওপর হামলা চালায় সেক্ষেত্রে আমেরিকা চুপ করে বসে থাকবে না। প্রয়োজনে তাইওয়ানকে সেনা দিয়ে সাহায্য করবে আমেরিকা।

উল্লেখ্য, গত ৭০ বছরেরও বেশি সময় ধরে নিজেদের আলাদা দেশ হিসেবে দাবি করে স্বশাসন চালাচ্ছে তাইওয়ান। তবে চিনের তরফে তাইওয়ানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তারা যদি নিজেদেরকে স্বতন্ত্র দেশ হিসেবে মনে করে সে ক্ষেত্রে যুদ্ধ হবে। এহেন পরিস্থিতির মাঝেই এবার চিনকে পাল্টা হুঁশিয়ারি দিল আমেরিকা।




Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...