Friday, June 26, 2026

বাংলার গর্ব পিয়ালি, তাঁকে রাজকীয় সংবর্ধনার দেবে চন্দননগর পুরনিগম

Date:

Share post:

ফের বাঙালি মেয়ের এভারেস্ট(Everest)জয়। সঙ্গে আরও একটা রেকর্ড। প্রথম ভারতীয় মহিলা(First Indian Women) হিসেবে অক্সিজেন ছাড়াই এভারেস্টের শিখর ছোঁয়া। এমন রেকর্ড ছুঁলেন চন্দননগরের পিয়ালি বসাক, দাবি তাঁর পরিবারের। রবিবার, সকাল পৌনে নটায় এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন পিয়ালি।

হুগলি জেলার চন্দননগরের বাসিন্দা পিয়ালির এই অনন্য নজির সৃষ্টি করার পরেই গর্বে বুক ভরেছে চন্দননগরবাসীর। পিয়ালী বসাক এখনো কবে বাড়ি ফিরবে সেই বিষয়ে নিশ্চিত না থাকলেও তার আগেই তাঁর ফেরা নিয়ে আগ্রহী সমস্ত চন্দননগর থেকে হুগলি জেলা।চন্দননগর পুরনিগমের মেয়র রাম চক্রবর্তী বলেন পিয়ালী শুধু চন্দননগরের গর্ব নয় সারা বাংলা ও ভারতবর্ষের গর্ব।পিয়ালী আগেও যখনই কোনো পর্বত অভিযানে গেছে তখনই পুরনিগম তাঁর পাশে দাঁড়িয়েছে। আর এখন অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ের নজির গড়ার পরে শুধু পুরনিগম নয় পিয়ালীকে নিয়ে সমস্ত চন্দননগরের মানুষ গর্বিত।এখন শুধু অপেক্ষা কবে পিয়ালী বাড়ি ফিরবে আর তাকে পুরনিগমের পক্ষ থেকে রাজকীয় সম্বর্ধনা দেওয়া হবে।

আরো জানা গেছে শুধু পুরনিগম নয় পিয়ালীকে প্রশাসনিক স্তর থেকেও সংবর্ধনা দেওয়া হবে।এছাড়াও বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থা,বিভিন্ন ক্লাব ও চন্দননগর বাসীদের পক্ষ থেকেও পিয়ালীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গেছে।এখন শুধু চন্দননগরের গর্ব পিয়ালীর বাড়ি ফেরার অপেক্ষা।

আরও পড়ুন- সস্তার উড়ান পরিষেবা ‘আকাশ এয়ার’, বিমানের ‘ফার্স্ট লুক’প্রকাশ্যে

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...