Sunday, June 21, 2026

EPL: ইংলিশ প্রিমিয়ার লিগ চ‍্যাম্পিয়ন ম‍্যানসিটি, দ্বিতীয় স্থানে মানে-সালাহার দল

Date:

Share post:

ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL) চ‍্যাম্পিয়ন হল ম‍্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। এই নিয়ে ষষ্ঠ বার ইপিএল জিতল ম‍্যানসিটি। রবিবার অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে লিগ পকেটে পুরল পেপ গুয়ার্দিওয়ালার দল। এক পয়েন্ট কম পেয়ে লিগের দ্বিতীয় স্থানে লিভারপুল। তৃতীয় স্থানে রয়েছে চেলসি এবং চতুর্থ স্থানে টটেনহ্যাম।

রবিবার ছিল ইপিএলের সব দলেরই শেষ ম্যাচ। খেতাবি লড়াইয়ে দৌড়ে ছিল লিভারপুল এবং ম্যাঞ্চেস্টার সিটি। দুই দলের মধ্যে ম্যাচ শুরুর আগে পার্থক্য ছিল মাত্র এক পয়েন্টের। তাই দুই দলের কাছে যে ম‍্যাচটি ছিল হাড্ডাহাড্ডি তা বলাই বাহুল্য। এমনও অবস্থায় রবিবার অ‍্যাস্টনের কাছে ম্যাচের ৩৭ ও ৬৯ মিনিটে দু’টি গোল হজম করে ম‍্যানসিটি। ক্যাশের গোলে ১-০ এগিয়ে যায় ভিলা। এরপর ফিলিপ কুটিনহোর গোলে তারা ২-০ এগিয়ে যায়। সেই সময় লিভারপুল ১-১ ব্যবধানে লড়ছে উলভসের বিপক্ষে। লিভারপুল সমর্থকরা আশায় বুক বাঁধতে থাকেন কোনও ভাবে যদি একটি গোল করে ম্যাচ জিতে নেওয়া যায়। আর সেই সময় ৭৬ মিনিটে গুন্দোয়ানের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে সিটি। ৭৮ মিনিটে রড্রির গোলে ম্যাচে ২-২ সমতা ফেরায় গুয়ার্দিওয়ালার দল। শেষে ৮১ মিনিটে গুন্দোয়ান নিজের দ্বিতীয় গোল করেন এবং সিটিকে ২-৩ গোলের লিড এনে দেন। যার ফলে লিভারপুল শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে ম্যাচ জিতলেও লিগ জেতা হল না সালাহ, মানেদের।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...