Monday, June 22, 2026

রুপালি পর্দার সঙ্গেই গাঁটছড়া! টলিউডি কন্যার টানেই নুসরত প্রাক্তন  নিখিল লন্ডনে? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

নুসরত জাহানের(Nusrat Jahan)সঙ্গে প্রেম বিয়ের সুবাদে নিখিল জৈন(Nikhil Jain)এখন টলিপাড়ার পরিচিত মুখ। তাঁর জীবনে আবার এক টলিউডি কন্যা ! তিনি হলেন সৌরসেনী মৈত্র(Sauroseni Maitra)। নামকরা মডেল সৌরসেনী এখন অভিনয়ের সুবাদে বেশ জনপ্রিয়।নিখিল নুসরত এখন অতীত স্মৃতি। জমজমাট ডেস্টিনেশন ওয়েডিং এর পর টেকেনি তাঁর বিবাহিত জীবন। কিন্তু হাল ছাড়েনি নিখিল। আবার  টলিউডে গুঞ্জন শুরু নিখিলকে নিয়ে।ইদানীং তাঁদের নাকি প্রায়ই এক সঙ্গে দেখা যাচ্ছে।এই মুহূর্তে সৌরসেনী লন্ডনে শুটিংয়ে রয়েছেন। ইনস্টাগ্রামে নিয়মিত ছবি দিচ্ছেন সেখান থেকে।কানাঘুষো এমন  নিখিলও নাকি পৌঁছে গিয়েছেন সেখানে। নেটিজেনদের মধ্যে জল্পনা তুঙ্গে।

সম্প্রতি নিখিলের ইনস্টাগ্রামে পোস্ট সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। তিনি লিখেছেন কারও হাসি তাঁর নতুন অনুপ্রেরণা। কিছুদিন আগেই তিনি ভাইয়ের বিয়েতে চুটিয়ে আনন্দ করছেন। তারপরেই কি তিনি উড়ে গিয়েছেন লন্ডন? সেই প্রশ্নের উত্তর খুজেছে নেটমহল।

গত শীতে পোশাকের নতুন সম্ভার নিয়ে আসার পার্টিতে উপস্থিত ছিল প্রায় গোটা টলিউড।বস্ত্র ব্যবসায়ী নিখিলের বিপণির নতুন মুখ সৌরসেনী। কখনও রাইমা সেন, কখনও ত্রিধা চৌধুরী আবার কখনও সৌরসেনী— এঁদের সঙ্গে বারেবারে উচ্চারিত হয়েছে বস্ত্র ব্যবসায়ীর নাম। নিখিলও ব্যাখা করেছেন, রাইমা এবং ত্রিধা তাঁর খুব ভাল বন্ধু। বিশেষ করে ত্রিধা তাঁর স্কুলের ‘জুনিয়র’।তাহলে কি ঘুরে ফিরে সেই রুপোলি পর্দার সঙ্গেই গাঁটছড়া নিখিল জৈনের!সেখান থেকেই কি আবার বেছে নিতে চলছেন নিজের পছন্দের পাত্রীকে?

আরও পড়ুন:মহেশতলার গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন,কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

 

 

Related articles

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...