Sunday, June 14, 2026

এসএসসির সার্ভার রুমের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল CBI

Date:

Share post:

বাইরে থেকে কেউ যাতে সার্ভার রুমের কম্পিউটার অ্যাকসেস না করতে পারে বা হ্যাক করতে না পারে, সেকারণে এসএসসি-র সার্ভার রুমের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশপাশি SSC ভবনের যে ঘরে ১৪টি কম্পিউটার ও যে ঘরে ৬টি আলমারি রয়েছে, সেই ঘর দু’টিও সিল করে দিয়েছে সিবিআই। আপাতত SSC ভবনে পাহাড়ার জন্য মোতায়েন রয়েছে সিআরপিএফ।


আরও পড়ুন:মহেশতলার গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন,কালো ধোঁয়ায় ঢাকল এলাকা



হাইকোর্টের নির্দেশে SSC ভবনের ডেটাবেস রুমে আগেই সিল করেছে CBI।এমনকী কম্পিউটার সার্ভার আপাতত লক করে দিয়েছে সিবিআই। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি কম্পিউটারের ডিজিট্যাল ইমেজ সংগ্রহ করা হয়েছে। এর জেরে কেউ তথ্যপ্রমাণ যাতে মুছে দেওয়ার চেষ্টা করলে বা তথ্য বিকৃত করার চেষ্টা করলে সিবিআই আগেই সব জানতে পারবে।



উল্লেখ্য, SSC নিয়োগ মামলায় এসএসসি অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে এসএসসি অফিসে নিরাপত্তার দায়িত্ব নেয় সিআরপিএফ। সেখানে কারও অনুমতি ছাড়া ঢোকা-বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে পরে এসএসসি অফিসে প্রবেশাধিকার নিয়ে আদালতের নির্দেশ সংশোধন করা হয়। নতুন নির্দেশে বলা হয়, এসএসসি-র চেয়ারম্যান, স্টেনোগ্রাফার, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট  সেক্রেটারি, চেয়ারম্যানের পরামর্শদাতা ছাড়া কেউ ঢুকতে পারবেন না।

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...