Monday, April 6, 2026

Asia Cup Hockey: এশিয়া কাপ হকিতে পাকিস্তানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ভারতীয় দল

Date:

Share post:

এশিয়া কাপ হকির ( Asia Cup Hockey) প্রথম ম‍্যাচে ভারতের ( India) মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (Pakistan)। প্রথম ম‍্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ড্র করল ভারতীয় দল। ম‍্যাচ শেষ হয় ১-১ গোলে।

এশিয়া কাপ হকির প্রথম ম্যাচেই হোঁচট খেল গতবারের চ্যাম্পিয়ন ভারত। শেষ মুহূর্তের একটা ভুলে গোল হজম। আর তাতেই সোমবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ১-১ ড্র করতে বাধ্য  হলেন বীরেন্দ্র লাকড়ারা। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের শুরুটা দাপটের সঙ্গেই করেছিলেন ভারতীয়রা। প্রথম কোয়ার্টারেই গোল তুলে নেয় ভারত। পরপর তিনটি পেনাল্টি কর্নার হাতছাড়া করার পর, ৮ মিনিটে চতুর্থ পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ভারতের জার্সিতে অভিষেক ম্যাচ খেলতে নামা সেলভাম কার্থি। তবে দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই গোল শোধ করার জন্য ঝাঁপিয়েছিল পাকিস্তান। ফলে আক্রমণ এবং প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠেছিল। যদিও হাফ টাইমে ভারতীয় দলই ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। তৃতীয় কোয়ার্টারেও ভারতের সামনে একাধিক গোলের সুযোগ এসেছিল। কিন্তু তা কাজে লাগাতে পারেননি ভারতীয় খেলোয়াড়রা। উল্টে সবুজ কার্ড দেখে বসেন অধিনায়ক বীরেন্দ্র লাকড়া। ফলে কিছুক্ষণের জন্য ১০ জনে খেলতে হয় ভারতীয় দলকে।

চতুর্থ কোয়ার্টারের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল পাকিস্তান। চাপের মুখে ভারত রক্ষণাত্মক খেলতে থাকে। তবে নিজেদের রক্ষণ আঁটসাঁট রেখেছিল ভারত। কিন্তু খেলা শেষ হওয়ার এক মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে গোল শোধ করে দেন পাকিস্তানের আব্দুল রানা। তবে শেষ মুহূর্তে সিমরনজিৎ সিং গোল মিস না করলে ম্যাচ জিতেই মাঠ ছাড়তে পারতেন ভারতীয়রা।

আরও পড়ুন:IPL: ইডেনে আইপিএলের মহারণ, দর্শকদের সুবিধার্থে গভীর রাত পযর্ন্ত চলবে মেট্রো-লোকাল ট্রেন

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...