Friday, June 26, 2026

IPL: ইডেনে আইপিএলের মহারণ, দর্শকদের সুবিধার্থে গভীর রাত পযর্ন্ত চলবে মেট্রো-লোকাল ট্রেন

Date:

Share post:

আগামীকাল থেকে ইডেনে ( Eden) শুরু হতে চলেছে আইপিএলের (IPL) প্লে-অফের ম‍্যাচ। আইপিএলের দুটি প্লে-অফ হতে চলেছে ক্রিকেটের নন্দনকাননে। প্রায় দু’বছর পর ইডেনে ফিরছে আইপিএলের ম‍্যাচ। তারজন‍্য সাজসাজরব ইডেনে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আইপিএলের ম‍্যাচ দেখতে যাওয়া দর্শকদের জন‍্য বিশেষ সুবিধা আনল রেল কর্তৃপক্ষ। দর্শকদের সুবিধার্থে ইডেনে ম‍্যাচের দু’দিন গভীর রাতে একজোড়া বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। অপরদিকে একই সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলও। ম্যাচ দেখে ফেরা দর্শকদের সুবিধার্থে ওই দু’দিন দু’টি করে অতিরিক্ত লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল। সোমবার এমনটাই জানিয়েছে মেট্রো এবং পূর্ব রেল কর্তৃপক্ষ।

এদিন মেট্রোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী মঙ্গলবার এবং বুধবার রাত ১২টার সময় দু’টি মেট্রো ছাড়া হবে এসপ্ল্যানেড থেকে। একটি যাবে দক্ষিণেশ্বর দাকে। পৌঁছবে রাত ১২টা ৩৩ মিনিটে। অন্য মেট্রোটি যাবে কবি সুভাষের দিক‍ে।

অপরদিকে পূর্ব রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানান হয়েছে,” ইডেন ফেরত দর্শকদের সুবিধার্থে মঙ্গলবার এবং বুধবার দু’টি লোকাল ট্রেন ছাড়া হবে প্রিন্সেপ ঘাট ও বিবাদী বাগ স্টেশন থেকে। প্রিন্সেপ ঘাট থেকে একটি ট্রেন যাবে বারাসতের দিকে। ১১টা ৫০ মিনিটে ছেড়ে রাত ১টায় সেই ট্রেনটি বারাসত পৌঁছবে। অপরদিকে বিবাদি বাগ থেকে অন্য ট্রেনটি যাবে বারুইপুরের দিকে।

এদিকে এদিও সিএবিতে এসে প্রস্তুতি দেখে গেলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘুরে দেখলেন মাঠ।

 

আরও পড়ুন:Dinesh Karthik: ভারতীয় দলে প্রত্যাবর্তন কার্তিকের, দলে ফিরে আবেগঘন বার্তা ডিকের

 

 

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...