Friday, June 26, 2026

আপনাকে স্বাগত: জাপানি বালকের মুখে হিন্দি শুনে মুগ্ধ মোদি

Date:

Share post:

জাপান(Japan) সফরে গিয়ে জাপানি বালকের মুখে হিন্দি শুনে রীতিমত মুগ্ধ হয়ে গেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। কোয়াড সম্মেলনে যোগ দিতে জাপান পৌঁছেছেন দেশের প্রধানমন্ত্রী(Prime minister)। সেখানে বেশকিছু বাচ্চার সঙ্গে এদিন সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি। সেখানেই এক জাপানি বালকের সঙ্গে হিন্দিতে কথা বলেন প্রধানমন্ত্রী। যে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে উঠেছে।

সংবাদ সংস্থা এএনআই-এর তরফে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক জাপানি বালক হিন্দিতে কথা বলছে প্রধানমন্ত্রীর সঙ্গে। সে প্রধানমন্ত্রীকে জানায়, “জাপানে আপনাকে স্বাগত।”একজন জাপানি বালকের মুখে এমন হিন্দি শুনে রীতিমত মুগ্ধ হন প্রধানমন্ত্রী। বাচ্ছাটিকে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন, “এত ভাল হিন্দি শিখলে কোথা থেকে?” ভারতীয় বন্ধুদের থেকেই শিখেছে হিন্দি, জানাল বাচ্চাটি। ভারতীয় পতাকার ছবি এঁকে এনেছিল ওই বালক। সেই ছবির উপরে হিন্দি এবং জাপানি ভাষায় কিছু লেখা ছিল। সেই ছবিই মোদির হাতে তুলে দিয়ে স্বাগত জানায় ওই বালক। সেই ছবি দেখে খুশি হয়ে অটোগ্রাফ দেন তিনি।

আরও পড়ুন:Dinesh Karthik: ভারতীয় দলে প্রত্যাবর্তন কার্তিকের, দলে ফিরে আবেগঘন বার্তা ডিকের

উল্লেখ্য, জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে পারস্পরিক সম্পর্কের জোট হল কোয়াড (QUAD)। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। সদ্য নির্বাচিত অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজও উপস্থিত থাকবেন কোয়াড সম্মেলনে।




Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...