Saturday, June 27, 2026

আসানসোলের মেয়রের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের জিতেন্দ্রর স্ত্রীর

Date:

Share post:

মাস দুয়েক আগে আসানসোলের(Asansol) মেয়র হিসেবে বিধান উপাধ্যায়ের(Bidhan Upadhyay) নাম ঘোষণা করে দিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তবে দায়িত্ব নেওয়ার পর এখনো পর্যন্ত মেয়র পরিষদ নির্বাচন সম্পন্ন হয়নি আসানসোল পুরসভায়। এই ঘটনার জেরে বিধান উপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টে(Kolkata High court) মামলা দায়ের করলেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী বিজেপি নেত্রী চৈতালি তিওয়ারি(Chaitali Tiwari)।

কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের এজলাসে দায়ের হওয়া এই মামলায় চৈতালি তিওয়ারি জানিয়েছেন, মেয়র পরিষদ গঠন না হওয়ার জেরে আসানসোলের নাগরিক পরিষেবা ভেঙে পড়েছে। মেয়র বিধান উপাধ্যায় বেআইনিভাবে পুরসভা চালাচ্ছেন। এমনটাই আবেদন জানিয়ে হাইকোর্টে আসানসোলের মেয়রের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা জরিমানার মামলা করেছেন তিনি। আগামী ৯ জুন এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন:মোদি জমানায় ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরায় বিক্ষোভ মিছিল তৃণমূলের

যদিও এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক রাজ্যপালের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন আগেই। সপ্তাহ দুয়েক আগে আসানসোলে একটি অনুষ্ঠানে তাঁকে এ বিষয়ে সংবাদমাধ্যমে তরফে প্রশ্ন করা হলে তিনি জানান, সমস্ত ফাইল রাজ্যপালের কাছে পড়ে রয়েছে। এ বিষয়ে যদি কিছু জিজ্ঞাসার থাকে তবে তা রাজ্যপালকে জিজ্ঞাসা করুন।




Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...