Saturday, June 27, 2026

মোদি জমানায় ব্যাপক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরায় বিক্ষোভ মিছিল তৃণমূলের

Date:

Share post:

দেশজুড়ে কেন্দ্রের মোদি সরকারের লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধি। এরই প্রতিবাদে দিকে দিকে মিছিল এবং অনশনে তৃণমূল কংগ্রেস। সোমবার সকাল থেকেই অসম তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরার নেতৃত্বে ১২ ঘণ্টার অনশন কর্মসূচি শুরু করেছেন নেতা-কর্মীরা। অন্যদিকে, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাউথ ত্রিপুরা জেলার বিলোনীয়াতে স্টেট ইন-চার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুবল ভৌমিকের নেতৃত্বে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, “বিজেপি শাসনে ‘আচ্ছে দিন’ তো দূরস্থান, মূল্যবৃদ্ধির দাপটে আজ সংকটে গোটা ভারত। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সাউথ ত্রিপুরা জেলার বিলোনীয়াতে স্টেট ইন-চার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুবল ভৌমিকের নেতৃত্বে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।”

দিনের পর দিন দাম বাড়ছে রান্নার গ্যাসের। জীবনদায়ী ওষুধের দামও অগ্নিমূল্য করে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। দ্রব্য মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। ইতিমধ্যেই পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।




Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...