Monday, April 6, 2026

৩০শে অভিষেকের সভা: অর্জুনকে নিয়ে প্রস্তুতি বৈঠক সারলেন উত্তর ২৪ পরগনা তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

মূল্যবৃদ্ধি, কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এবং দলীয় সংগঠন মজবুত করার লক্ষ্যে ৩০ মে শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে জনসভা করবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। অভিষেকের সভা ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উন্মাদনা। সভার প্রস্তুতির জন্য সোমবার সন্ধে ৬টা নাগাদ বারাকপুর সাংগঠনিক জেলার কার্যালয় টিটাগর টাটা গেটে দলীয় বৈঠক হয়। বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার পরে এই প্রথমবার বারাকপুর দমদম জেলা সাংগঠনিক বৈঠকে যোগ দিলেন অর্জুন সিং (Arjun Singh)। ছিলেন সাংসদ সৌগত রায়, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, বিধায়ক মদন মিত্র-সহ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।

জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জানান, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের সভার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ঠিক আছে সড়ক পথেই সভা করতে যাবেন অভিষেক। সভার সময় বিকেল ৪টে। তবে পরিস্থিতি অনুয়ায়ী তার পরিবর্তন হতে পারে। ইতিমধ্যে পুলিশের পক্ষথেকেও অভিষেকের নিরাপত্তা সুরক্ষিত করতে প্রস্তুতি শুরু হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বারাকপুরের সাংসদ রবিবার বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দেন। এদিন সকাল থেকে জগদ্দল মজদুর ভবনে অর্জুন সিংয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান বহু তৃণমূল কর্মী-সমর্থক। অর্জুন সিং বলেন, তৃণমূলের জন্ম লগ্ন থেকে তিনি এই দলে ছিলেন। দলের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির কারণে বিজেপিতে চলে গিয়েছিলেন। কিন্তু ভুল বুঝতে পেরে আবার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে মানুষের জন্য কাজ করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন অর্জুন।

আরও পড়ুন- পার্থর নাম জড়িয়ে পিংলায় স্কুল নিয়ে কুৎসামূলক প্রচারে নামল ‘গণশক্তি’

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...