Sunday, June 28, 2026

Kusal Mendis: ম‍্যাচ চলাকালীন বুকে ব‍্যথা, হাসপাতালে ভর্তি শ্রীলঙ্কার ক্রিকেটার কুশল মেন্ডিস

Date:

Share post:

ম‍্যাচ চলাকালীন বুকে ব‍্যথা, হাসপাতালে ভর্তি করানো শ্রীলঙ্কার ( Srilanka) ক্রিকেটার কুশল মেন্ডিসকে (Kusal Mendis)। সোমবার বাংলাদেশের ( Bangladesh) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামে লঙ্কানরা। আর ম‍্যাচের প্রথম দিন ঘটল এই ঘটনা। জানা যাচ্ছে, বুকে ব্যথার কারণে মেন্ডিসকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে আপাতত তিনি সুস্থ।

ঘটনার সূত্রপাত প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতির আগে। বিরতি হতে তখনও বাকি কয়েক মিনিট। বাংলাদেশের বিরুদ্ধে চলছে ইনিংসের ২৩তম ওভার। ঠিক এমন সময় নীচু হয়ে একটি বল তুলতে যান কুশল মেন্ডিস। বল তুলতে গিয়ে হঠাৎই ঝুঁকে বসে পড়েন তিনি। কিছুক্ষণ পরেই মাটিতে শুয়ে পড়েন কুশল মেন্ডিস। প্রথমে সবাই মনে করেন তাঁর চোট লেগেছে। কিন্তু শুয়ে পড়ে বুক চেপে ধরেন মেন্ডিস। সঙ্গে সঙ্গে ফিজিয়ো ছুটে যান মাঠে। প্রাথমিক পরীক্ষার পর তিনি আঙুলের সাহায্যে ইঙ্গিত করে বোঝান যে, তিনি আর ফিল্ডিং করতে পারবেন না। এরপর সাপোর্ট স্টাফদের সাহায্যে মাঠ ছাড়েন তিনি।

আরও পড়ুন:Eden: রাত পোহালেই ইডেনে আইপিএল-এর প্লে-অফের ম‍্যাচ, সেজে উঠল ক্রিকেটের নন্দনকানন

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...