Thursday, June 25, 2026

সাত দিনের মধ্যেই ক্যানসার আক্রান্ত সোমাকে শিক্ষিকার পদে চাকরির নির্দেশ নবান্নর

Date:

Share post:

ক্যানসার আক্রান্ত এসএসসি আন্দোলনকারী সোমা দাস ভরা আদালতে বলেছিলেন, শিক্ষকতাই করব, অন্য কোনও চাকরী নয়। সেই সোমাকে অবিলম্বে সহকারী শিক্ষিকার পদে চাকরি দেওয়ার নির্দেশ দিল নবান্ন।


আরও পড়ুন:পোলিওতে আক্রান্তের হদিশ,চিকিৎসকদের কপালে ভাঁজ


সোমবার রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। এসএসসি-র নবনিযুক্ত চেয়ারম্যানকে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ করতে বলেছেন। নবান্ন জানিয়েছে, সাত দিনের সোমাকে শিক্ষিকা পদে নিয়োগের কাজ সম্পূর্ণ করতে হবে।

বীরভূমের নলহাটির বাসিন্দা সোমা ২০১৯ থেকে ক্যান্সারে আক্রান্ত। তা সত্ত্বেও লড়াই চালিয়ে গেছেন তিনি। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নজরে পড়েন সোমা। তিনি সোমাকে শিক্ষকতার চাকরির বদলে অন্য সরকারি চাকরি গ্রহণের প্রস্তাব প্রস্তাব দেন। কিন্তু তাতে রাজি হননি সোমা। সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায় স্কুলশিক্ষা দফতরের সচিবকে সোমা দাসের বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান। ক্যান্সারে আক্রান্ত সোমাকে সহকারী শিক্ষকের পদে নিয়োগ করা যায় কি না, জানতে চান তিনি। প্রয়োজনে রাজ্যের সর্বোচ্চ প্রশাসকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধও জানান।  চাকরি না হলে সোমার পক্ষে রোগের বিপুল পরিমাণ অর্থ জোগাড় সম্ভব নয়। সেই মতোই সোমাকে চাকরিতে নিয়োগের নির্দেশ এল এবার নবান্নর তরফেই।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...