Sunday, June 14, 2026

ছাপ্পা-রিগিং রুখতে উদ্যোগ কমিশনের, এবার বুথে বুথে AI নজরদারি!

Date:

Share post:

চলতি লোকসভা নির্বাচনে বাংলায় সাত দফায় ভোট গ্রহণ। ইতিমধ্যেই দুদফায় ৬টি আসনে ভোট গ্রহণ হয়ে গিয়েছে। এবার লোকসভা ভোটেও AI প্রযুক্তি ব্যবহার করছে কমিশন! শুধুমাত্র গন্ডগোল বা ভিড় সামাল দিতে নয়, রিগিং রুখতেও এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নজরদারি চলবে ১০০ শতাংশ।

বাংলায় প্রথম ২ দফাতেও AI প্রযুক্তির সাহায্য নিয়েছে কমিশন। মূলত ৩ ভাবে ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তি। বুথে ১৫ জনের বেশি লোক ঢুকলেই আলার্ট পাঠাচ্ছে AI, আবার যদি বুথে ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া হয় বা বাধা আসে, সেক্ষেত্রেও বার্তা পৌঁছে যাচ্ছে কমিশনের অফিসে। এমনকী, বুথ চত্বরে কোনও গন্ডগোল হলেই সঙ্গে সঙ্গে আলার্ট করা হচ্ছে কমিশনকে।

এরপর ৭ মে তৃতীয় দফায় ভোট হবে মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে। সঙ্গে জঙ্গিপুর ও মুর্শিদাবাদেও। রিগিং রুখতে AI প্রযুক্তিরই সাহায্য নেওয়ার সিদ্ধান্ত কমিশন। কীভাবে? কমিশন সূত্রের খবর, সাধারণভাবে সন্ধে ৬টা, বড়জোর ৭টা পর্যন্ত ভোট হবে। এখন কোনও বুথে যদি সন্ধে ৭টার পরেও লোক থাকে, তাহলেও এবার AI আলার্ট পাঠাবে। AI টিম অপারেটিংয়ে থাকছেন ১৫ জন, নেতৃত্বে ৬ অফিসার।

 

 

 

 

Related articles

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...

আজ ‘বিদ্রোহী’ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে নেই শুভেন্দু! 

তৃণমূল কংগ্রেসের একের পর এক সাংসদ নাম লেখাচ্ছেন 'বিদ্রোহী' দলে। একদিন আগে পর্যন্ত যে তালিকাটা ছিল ১৯ জনের,...

পরীক্ষার দিন দেরিতে ট্রেন! বিক্ষোভের জেরে রণক্ষেত্র পাটলিপুত্র

এদিকে বুলেট ট্রেনের স্বপ্ন, অন্যদিকে যুবসমাজের স্বপ্ন থাকছে অধরা! পরীক্ষা শুরু আর কিছুক্ষনের মধ্যেই। রবিবার সকালে সঠিক সময়ে...

রবিবারের সকালে দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন! একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ 

ছুটির সকালে ঘুম ভাঙ্গার আগেই রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির কালকাজী-গোবিন্দপুর ফ্লাইওভারের পাশেই একটি রেস্টুরেন্টে একের পর এক এলপিজি...