Friday, June 26, 2026

পার্থ-পরেশ-অনুব্রতর আয়কর জমার নথি দফতরের কাছে চাইল CBI

Date:

Share post:

জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এবার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari) এবং তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandol) আয়কর জমা দেওয়ার নথি চাইল সিবিআই। নথি চাওয়া হল আয়কর (Income Tax) দফতরের কাছে। এর আগে নেতাদের থেকে ওই সংক্রান্ত নথি জমা নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থ। এবার আয়কর দফতর থেকে নথি নিয়ে দুটি নথি মিলিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।

এসএসসি নিয়োগ মামলায় পার্থ ও পরেশকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। গরুপাচার এবং ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় অনুব্রতকেও CBI দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনুব্রতের কাছে আয়কর জমা দেওয়ার নথি চাওয়া হয়েছে। সূত্রে খবর, তিন নেতার আয়ের উৎস জানতে চাইছে CBI। সেখানে কোনও অসঙ্গতি আছে কি না তা খতিয়ে দেখার জন্যই এই প্রস্তুতি।




Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...