Saturday, June 6, 2026

বিক্ষোভ জারি আজও, স্বাস্থ্যভবনের গেট খুলে ঢুকে পড়লেন নার্সিং-এর চাকরি প্রার্থীরা

Date:

Share post:

নিয়োগে(Recruitment)অসন্তোষ নিয়ে সোমবার(Monday)রাজ্য স্বাস্থ্য নিয়োগ পর্ষদের সামনে বিক্ষোভ শুরু করেছিলেন চাকরিপ্রার্থী নার্সরা(Nurses)। এই নিয়ে গতকাল পুলিশের সঙ্গে তাঁদের গণ্ডগোল বাধে।পরিস্থিতি অগ্নিগর্ভ হয়। আজ মঙ্গলবার সেই বিক্ষোভ জারি থাকল। সোমবারের পর মঙ্গলবারেও একই দাবিতে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান নার্সরা। বিক্ষোভকারী নার্সরা আজ মূল ভবনে মধ্যে ঢুকে পড়ে। ‘আমাদের দাবি মানতে হবে’ এই বলে শ্লোগানও দেন তাঁরা । বিক্ষোভ আটকাতে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বাধে তাঁদের। রাজ্যে প্রায় তিন হাজার নার্স নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে স্বাস্থ্য ভবন। কিন্তু সেই তালিকা নিয়ে নানা অভিযোগ রয়েছে বিক্ষোভ রত নার্সদের।

মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও না কী অনেকে কাউন্সেলিংয়ে ডাক পাননি এই অভিযোগ রয়েছে তাঁদের। এই নিয়েই সোমবার দফায় দফায় সামনে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান ডিগ্রিধারী নার্সদের একাংশ। মঙ্গলবার দুপুরে ওই নার্সরা ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন। এখনও পর্যন্ত এর কোনও সুরাহা হয়নি বলে জানা গেছে। এর পাশাপাশি এসএসসি নিয়োগ দুর্নীতির প্রতিবাদে করুণাময়ীতে বিক্ষোভ দেখাচ্ছেন এসিউসিআই ।




Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...