Saturday, April 11, 2026

একই সপ্তাহে দ্বিতীয়বার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা

Date:

Share post:

একই সপ্তাহে দ্বিতীয়বার মন্ত্রিসভার বৈঠক। সাম্প্রতিক অতীত কবে হয়েছে মনে করতে পারছেন না কেউই। চলতি সপ্তাহের সোমবার নবান্নে (Nabanna) মন্ত্রিসভার (Cabinet) বৈঠকের পরে ফের বৃহস্পতিবার বিকেল ৩টেয় মন্ত্রিসভার বৈঠক (Cabinet meeting) ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর, বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ইতিমধ্যেই মন্ত্রিসভার সদস্যদের কাছে বৈঠকের ডাক পৌঁছে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম একই সপ্তাহের মধ্যে দুবার মন্ত্রিসভার বৈঠক হচ্ছে। সূত্রের খবর, এই বৈঠকে বেশ কিছু দায়িত্ব বদল করতে পারেন মুখ্যমন্ত্রী। এসএসসি-সহ শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারেন। মন্ত্রিসভার বৈঠক শেষে স্ট্যান্ডিং কমিটির বৈঠকের কথা রয়েছে বলে নবান্ন সূত্রে খবর। বৃহস্পতিবারের বৈঠকে নিয়োগ ও পরিকল্পনা সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।



Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...