Monday, April 6, 2026

ভোজ্য তেলের পর এবার সস্তা হচ্ছে চিনিও

Date:

Share post:

মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষ। জ্বালানি থেকে জীবনদায়ী ওষুধ, সবকিছুর দাম আকাশছোঁয়া। এরইমধ্যে খানিকটা স্বস্তি মিলল কেন্দ্রের পদক্ষেপে। ভোজ্য তেলের পর চিনির দামেও লাগাম দিতে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র।


আরও পড়ুন:Corona update: ফের দাপট, সংক্রমণ বাড়ল ২৭ শতাংশ, একদিনে মৃত্যু ১৭ জনের


মঙ্গলবার অর্থমন্ত্রকের তরফে জানানো হয়, বছরে ২০ লক্ষ টন করে সূর্যমুখী তেল এবং সয়াবিন তেল আমদানি করা যাবে। তার জন্য আমদানি শুল্ক এবং কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস দেওয়ার প্রয়োজন নেই। এর জেরে ভোজ্য তেলের দাম খানিকটা কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, ছ’বছরের মধ্যে এই প্রথম চিনি রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকী কিছু ক্ষেত্রে সর্বোচ্চ সীমাও বেঁধে দেওয়া হয়েছে। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে বছরে ১ কোটি টনের বেশি চিনি রফতানি করা যাবে না। এর জেরে দেশবাসীকে স্বস্তি দিয়ে চিনির দাম অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।


ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অপরিশোধিত, পরিশোধিত এবং সাদা চিনির রফতানি ২০২২ সালের ১ জুন থেকে নিয়ন্ত্রিত করা হবে৷’ ডিজিএফটি-র এই নির্দেশিকা ১ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকরী থাকবে৷


বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদক হল ভারত। এই পরিস্থিতিতে ভারত রফতানিতে রাশ টানায় বিশ্ব বাজারে চড়চড়িয়ে বাড়তে পারে চিনির দাম।তবে মধ্যবিত্তর হেঁশেলের আগুন খানিকটা নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...