Friday, April 3, 2026

টেক্সাসে বন্দুকবাজের হানায় নিহত ১৮ শিশু সহ কমপক্ষে ২১

Date:

Share post:

আমেরিকার টেক্সাসে একটি প্রাইমারি স্কুলে বন্দুকবাজের হানায় নিহত হয়েছে ১৮ জন শিশু সহ কমপক্ষে ২১ জন। আহত বহু। টেক্সাসের স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনাটি ঘটে। হামলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে অভিযুক্ত কিশোরের।


আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ


টেক্সাসের স্থানীয় সময় মঙ্গলবার একটি হ্যান্ডগান এবং রাইফেল নিয়ে স্কুলে ঢুকে পড়ে এক বন্দুকবাজ কিশোর। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২১ জন। তাঁদের মধ্যে ১৮ জন শিশুও রয়েছে। আহত বহু। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একটি বিবৃতি জারি করে টেক্সাসের গর্ভনর জানিয়েছেন, ইউভালডে কাউন্টির প্রাথমিক স্কুলে গুলিচালনার ঘটনায় অভিযুক্ত কিশোরের নাম ১৮ বছরের সালভাদর র‌্যামোস। পুলিশের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়েছে।

টেক্সাস প্রশাসন সূত্রে জানা গেছে, বন্দুকবাজের সঙ্গে গুলির লড়াইয়ে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আহতদের মধ্যে দু’জন পুলিশ আধিকারিকের অবস্থা স্থিতিশীল । ঘটনার পর টুইট করে শোকবার্তা জানান টেক্সাস গভর্নর। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে একজোট হয়ে থাকারও আর্জি জানিয়েছেন তিনি।

গোটা ঘটনায় হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, মঙ্গলবারের হামলার নিহতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করতে ২৮ মে অবধি সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডো বাইডেন।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...