Saturday, May 23, 2026

Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • মহিলা কর্মসংস্থানে মোদির গুজরাতকে অনেক পেছনে ফেলে দেশের শীর্ষে বাংলা। বলছে কেন্দ্রীয় রিপোর্ট।
  • জিটিএ নির্বাচন ২৬ জুন, গণনা ২৯ জুন, শুক্রবার থেকেই শুরু মনোনয়ন। ঘোষণা করল দার্জিলিং জেলা প্রশাসন।
  • আগামী ৩১মে শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন রেলমন্ত্রী।
  • পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি করার মতো কোনও হালকা মন্তব্য করা উচিত হয়নি সৌমিত্র খাঁর। এভাবেই বিজেপি সাংসদের পৃথক রাজ্যের দাবিকে কটাক্ষ করলেন দলের নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়।
  • পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী এবং অনুব্রত মণ্ডলের সম্পত্তির হিসাব চেয়ে আইকর দফতরকে চিঠি সিবিআইয়ের।
  • নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দফতরে পুলিশ কেন? রইপোর্ট চেয়ে মুখ্যসচিবকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল।
  • জেলার নাম বদলের প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের পরিবহণ মন্ত্রী পিনিপি বিশ্বরুপের বাড়িতে আগুন লাগিয়ে দিল বিক্ষুব্ধ জনতা।গুরুতর জখম ২০ জন পুলিশকর্মী।
  • কংগ্রেসের হাল ফেরানোর পথ খুঁজতে নয়া টাস্ক ফোর্স গড়লেন সভানেত্রী সনিয়া গান্ধী। আট সদস্যের সেই টাস্ক ফোর্সে ঠাঁই হল না দলের প্রাক্তন সভাপতি রাহুলের।
  • আরও পিছিয়ে গেল জ্ঞানবাপী মামলার শুনানি। বৃহস্পতিবার এই মামলায় মসজিদ কমিটির আবেদন শুনবে বলেই জানিয়েছে বারাণসী জেলা আদালত।
  • সূর্যের গতিপথ পর্যালোচনার জন্য তৈরি হয়েছিল কুতুব মিনার। সেখানে মন্দির উদ্ধার অসম্ভব। দিল্লির আদালতকে জানাল এএসআই।
  • জঙ্গির গুলিতে শ্রীনগরে নিহত হলেন এক পুলিশকর্মী। গুলিতে আহত তাঁর ছ’বছরের শিশুকন্যাও।

Related articles

৯৬’এর সিপিআইএম আর ২৬’এর বিজেপি সমান: হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূলের

রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকে বুলডোজারের ভয় তৈরি করেছিলেন বিজেপির নেতারা। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতা দখলের পরে সেই...

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...