Saturday, June 13, 2026

ATK Mohnbagan: গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে দুরন্ত জয় পেয়ে এএফসি কাপের নক আউট পর্বে এটিকে মোহনবাগান

Date:

Share post:

এএফসি কাপের ( Afc Cup) গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে দুরন্ত জয় পেল এটিকে মোহনবাগান (Atk Mohunbagan)। মঙ্গলবার তারা ৫-২ গোলে উড়িয়ে দিল মাজিয়া স্পোর্টসকে (Maziya Sports)। ম‍্যাচে জোড়া গোল জনি কাউকোর। একটি করে গোল রয় কৃষ্ণা, সুভাশিস বোস এবং কার্ল ম্যাকহিউয়ের। এই জয়ের ফলে এএফসি কাপের নক আউট পর্বে পৌঁছে গেল সবুজ-মেরুন।

দিনের প্রথম ম্যাচে গোকুলাম কেরলকে ২-১ হারিয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস। পথের কাঁটা সরে যাওয়ায় মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে অনেকটা আত্মবিশ্বাসী হয়ে নেমেছিল এটিকে মোহনবাগান। ম‍্যাচে এদিন প্রথম থেকেই আক্রমণে ঝাঁপায় জুয়ান ফেরান্দোর দল। যার ফলে ম‍্যাচের ২৬ মিনিটে গোল করে বাগানকে এগিয়ে দেন জনি কাউকো। এরপর ম‍্যাচের ৩৭ মিনিটে বাগানের হয়ে এবং নিজের দ্বিতীয় গোলটি করেন সেই কাউকো। নিজেদের অর্ধ থেকে উড়ে আসা বল ব্যাক হেড করে কাউকোকে সাজিয়ে দিয়েছিলেন মনবীর সিং। ঠান্ডা মাথায় সেই বল ফিনিশ করেন ফিনল্যান্ডের ফুটবলার। এরপর আক্রমণের ঝাঁঝ বাড়ায় মাজিয়া। যার ফলে প্রথমার্ধের শেষ লগ্নে মাজিয়ার হয়ে ১-২ করেন তানা। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের ব‍্যবধান বাড়াতে ব‍্যর্থ হয় দুই দল। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ২-১।

এরপর দ্বিতীয়ার্ধেও আক্রমণের দাপট বজায় রাখে বাগান ব্রিগেড। যার ফলে ৫৬  মিনিটে বাগানকে ৩-১ গোলে এগিয়ে দেন রয় কৃষ্ণা। সুভাশিস বোস বাঁ দিক থেকে একটি লম্বা ক্রস ভাসিয়েছিলেন রয় কৃষ্ণের উদ্দেশে। বল রিসিভ করেই চকিতে শটে গোল করেন ফিজির ফুটবলার। এরঠিক দু’মিনিটের ব‍্যবধানে বাগানকে ৪-০ এগিয়ে দেন সুভাশিস। লিস্টন কোলাসোর  ফ্রি-কিক থেকে বাঁ পা ছুঁইয়ে গোল করেন তিনি। এরপর ম‍্যাচের ৭১ মিনিটে বাগানের হয়ে পঞ্চম গোলটি করেন কার্ল ম্যাকহিউ। ডান দিক থেকে কৃষ্ণার পাস পান কার্ল ম্যাকহিউ। তাঁর নীচু শট বিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। ম‍্যাচের ৭৩ মিনিটে মাজিয়ার হয়ে ২-৫ করেন সেই তানা।

আরও পড়ুন:IPL: আইপিএল ফাইনালে জমকালো অনুষ্ঠান, থাকছেন এআর রহমান, রনবীর সিং-রা

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...