Tuesday, April 7, 2026

ভেনম-এর বিকল্প: সাপের কামড়ের চিকিৎসায় ট্যাবলেট, ট্রায়ালে সফল ন্যাশনাল মেডিক্যাল কলেজ

Date:

Share post:

আর অ্যান্টি স্নেক ভেনম ইনজেকশন নয়, এবার সাপের কামড়ের চিকিৎসায় ব্যবহার করে যাবে ট্যাবলেট। নাম ভারেসপ্ল্যাডিব মিথাইল। পূর্বভারতে প্রথম ট্রায়ালই সফল কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ওষুধ প্রয়োগে সুস্থ হয়ে বাড়ি গেলেন রোগী।

১০ মে হাওড়ার আমতা থেকে সাপে কাটা এক যুবককে আনা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। ট্যাবলেটের প্রয়োগের পরে বুধবার সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাঃ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, ‘‘আগে ৪০ টি অ্যান্টি স্নেক ভেনম ইনজেকশন দিয়েও রোগীকে অনেক সময় বাঁচানো যেত না। এখন ভারেসপ্ল্যাডিব মিথাইল ট্যাবলেট এবং ২০ আন্টি ভোনম ইনজেকশনে রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন- এটা অনেক বড় সাফল্য।’’

পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, ‘‘ সাপের কামড়ের পর ১০০ মিনিট সময় খুবই গুরুত্বপূর্ণ। গ্রাম থেকে কোনও রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার এই সময় অতিক্রান্ত হয়ে যায়। রোগীর মৃত্যু ঘটে। কিন্তু এই ট্যাবলেট সমস্যার সমাধান।’’

আমেরিকায় প্রথমবার এই ট্যাবলেটের প্রয়োগ সফল হয়। এরপরেই ২০২১-এর ১৫ সেপ্টেম্বর সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের সাবজেক্ট এক্সপার্ট কমিটি দ্বিতীয়বার ট্রায়ালের অনুমোদন দেয়। এখন আমেরিকার ৪টি এবং ভারতের ৪টি হাসপাতালে এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। তার মধ্যে রয়েছে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল, চন্ডীগড়ের পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, রাজস্থানের এস পি মেডক্যাল কলেজ, পন্ডিচেরির জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ। এখন কীভাবে এই ওষুধ রাজ্যের সর্বত্র উপলব্ধ হয় সেটাই দেখার।

আরও পড়ুন- কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...