Tuesday, April 7, 2026

সিবিআই দফতরে নথি জমা অনুব্রতর, ফের তলব শুক্রবার

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশে আয়করের নথি পাঠালেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বুধবার, তাঁর আইনজীবী সঞ্জীব দাঁ অনুব্রতর সম্পত্তি, আয়-ব্যয় সংক্রান্ত নথি নিজাম প্যালেসে জমা দেন। এরপরেই ফের তৃণমূলের বীরভূমের জেলা সভাপতিকে তলব করেছে সিবিআই। শুক্রবার, তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।

গরুপাচার মামলার তদন্তে সম্পত্তি, আয়-ব্যয় সংক্রান্ত নথি এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনুব্রতর পাশাপাশি আয়কর দফতরের কাছেও ওই সংক্রান্ত নথি চাওয়া হয়েছে। সিবিআই সূত্রে খবর, নথি মিলিয়ে দেখার পর অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।

কিন্তু অনুব্রত হাজিরা দেবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, এদিন অনুব্রতর আইনজীবী জানান, তাঁর মক্কেল শারীরিকভাবে অসুস্থ। হার্টে ব্লকেজ রয়েছে। ১৫ দিন বিশ্রামে থাকতে বলেছে মেডিক্যাল বোর্ড। বাড়িতে বিশ্রামে রয়েছেন অনুব্রত। প্রয়োজনে CBI বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে।

আরও পড়ুন- প্রায় ৮ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর CBI দফতর ছাড়লেন পার্থ চট্টোপাধ্যায়

 

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...