Tuesday, February 24, 2026

দুর্নীতি দমনে এগিয়ে আসুক মেয়েরা: রাজ্য পুলিশে মহিলা ক্ষমতায়নে জোর মমতার

Date:

Share post:

রাজ্যে সব বিষয়ে মহিলা ক্ষমতায়নে জোর দেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রে সাম্প্রতিক রিপোর্টেই প্রকাশ বাংলায় মহিলাদের কর্মসংস্থান সবচেয়ে বেশি। নারীদের জন্য আছে বিভিন্ন রাজ্য সরকারি উন্নয়নমূলক প্রকল্পও। এবার রাজ্যে পুলিশেও মহিলাদের প্রথম সারিতে আরও বেশি করে দেখতে চান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, নবান্নে (Nabanna) কলকাতা পুলিশ (Police) কর্মীদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য পুলিশে মহিলাদের যোগদান আরও বেশি করে প্রয়োজন। তিনি বলেন, “আমরা চাই মহিলারা আরও বেশি করে যোগ দিক পুলিশে। আমরা উইনার্স বাহিনীর জন্য মহিলাদের নিয়োগ করছি।” পুলিশে মহিলারা বড় ভূমিকা নিক চান মুখ্যমন্ত্রী। “সামনে মহিলারা থাকবে, পিছনে পুরুষরা। পুলিশে আরও মহিলা নিয়োগ করতে হবে।“ শূন্য পদে নিয়োগের কথাও বলেন মমতা।

পুলিশের অলঙ্করণ সমারোহ অনুষ্ঠানে পদকপ্রাপ্ত পুলিশকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, নীচুতলা পুলিশ কর্মীরা সম্পদ। খুব ভালো কাজ করেছেন ওসি-এএসআই-কনস্টেবলরা। একটা দু’টো ভুল হলে সবাই সমালোচনা করেন। কিন্তু পুলিশ বিপদে সবার আগে ছুটে যায়-মন্তব্য মুখ্যমন্ত্রীর। কোভিডে অনেক পুলিশকর্মীর মৃত্য়ুতে শোকপ্রকশা করেন মমতা। সবাইকে তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো আবেদন জানান।

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলেন, “রাজ্য পুলিশে ভাতায় বৈষম্য রয়েছে। WBCS-র সমস্যা সমাধান করা হয়েছে। WBPS-দের ক্ষেত্রেও সেই বৈষম্য দূর করা হবে বলে আশ্বাস দেন মমতা। পুলিশ লাইনে উন্নতি হয়েছে। বাকি কাজ দ্রুত করারও নির্দেশ দেন।

আরও পড়ুন:কলেজে অধ্যক্ষের চেয়ারে তৃণমূল বিধায়ক, ভাইরাল ছবি নিয়ে বিতর্ক

 

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...