Friday, June 26, 2026

কলেজে অধ্যক্ষের চেয়ারে তৃণমূল বিধায়ক, ভাইরাল ছবি নিয়ে বিতর্ক

Date:

Share post:

কলেজে অধ্যক্ষের চেয়ারে তৃণমূল বিধায়ক, ভাইরাল ছবি নিয়ে বিতর্ক

খবরের শিরোনামে নদিয়ার শান্তিপুর কলেজ (Santipur College),মুহূর্তেই ভাইরাল বিজেপির সোশ্যাল মিডিয়া পোস্ট। আর সেখানেই দেখা যাচ্ছে শান্তিপুর কলেজে অধ্যক্ষর (principal)চেয়ারে বসে রয়েছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী (Brajakishor Goswami)। আর তার পাশে থাকা একটি সোফায় বসে রয়েছেন সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। ভাইরাল হওয়া এই ছবিকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

অভিযোগের পরও নিষ্ক্রিয় যোগীর পুলিশ, থানার সামনে গায়ে আগুন দিলো ধর্ষিতা

বিজেপির (bjp) তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় (Social media) পোস্ট করা হয় একটি ছবি, যেখানে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে অধ্যক্ষর চেয়ারে বসে থাকতে দেখা যায়। আর ঠিক তার পাশেই রয়েছে একটি সোফা, সেখানে বসে আছেন অধ্যক্ষ চন্দ্রিমা ভট্টাচার্য। এরপরই সমালোচনার ঝড় ওঠে সর্বত্র। বিজেপির পক্ষ থেকে এই ছবিকেই ট্যাগ করে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে তৃণমূল সরকারের দিকে আঙুল তোলা হয়েছে। কেউ বলছেন অন্য়ায়, আবার কেউ বলছেন একজন জননেতাকে ওই চেয়ারে বসতে অনুরোধ করা হয়েছে বলে তিনি বসেছেন, এতে বিতর্কের জায়গা নেই। এই বিষয়ে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, কলেজের একটি বিষয়ে আলোচনার জন্য দিন কয়েক আগে শান্তিপুর কলেজে (Santipur College) অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যেতে হয় তাঁকে। অধ্যক্ষ নিজেই করজোড়ে অনুরোধ করেন তাঁর চেয়ারে বসার জন্য। তিনি না বললেও অধ্যক্ষ তা মানতে চান নি, তাই খানিকটা বাধ্য হয়েই বসতে হয়। একটা সাধারণ ঘটনাকে অকারণে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা চলছে।



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...