Wednesday, June 24, 2026

RCB: লখনউয়ের বিরুদ্ধে জয় পেয়ে দলের ক্রিকেটারদের কৃতিত্ব দিলেন আরসিবি অধিনায়ক

Date:

Share post:

বুধবার আইপিএলের (IPL) প্লে-অফের দ্বিতীয় ম‍্যাচে লখনউ সুপার জায়ান্টসকে (LSG) হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। কে এল রাহুলদের (KL Rahul) ১৪ রানে হারায় বিরাট কোহলি (Virat Kohli), ফ‍্যাফ ডুপ্লেসিরা (Faf du Plessis)। এই জয়ের ফলে ফাইনালে যাওয়ার থেকে আর এক ধাপ দূরে আরসিবি। আর এই জয়ের ফলে খুশি আরসিবি অধিনায়ক ফ‍্যাফ ডুপ্লেসি। ম‍্যাচ জিতে পুরো কৃতিত্বই দিলেন রজত পতিদারকে।

সাংবাদিক সম্মেলনে ডুপ্লেসি বলেন,” সত্যিই এটা একটা বিশেষ দিন। রজত যে ভাবে খেলেছে, তাতে বলে বোঝানো যাবে না কতটা ভাল লাগছে। এলিমিনেটরের মতো ম্যাচে এমনিতেই চাপ থাকে। কিন্তু ঠান্ডা মাথায় গোটা পরিস্থিতি সামলে দিয়েছে ও। ওর হাতে সব ধরনের শট রয়েছে। যখনই ও আক্রমণাত্মক খেলে, তখনই বিপক্ষ চাপে পড়ে যায়।”

শুধু ব‍্যাটার নন, বোলারদের প্রশংসাও করেন ডুপ্লেসি। তিনি বলেন,” স্কোরবোর্ডে বড় রান উঠলেও আমাদের বোলাররা একেবারেই গা ছাড়া মনোভাব দেখায়নি। বিপক্ষের ব্যাটাররা মারকুটে মনোভাব নিয়ে খেললেও ওরা মাথা ঠান্ডা রেখে বল করে গিয়েছে। আজকের ম্যাচটাকে মোটেই বিরাট বড় করে দেখিনি আমরা। আর পাঁচটা ম্যাচের মতোই জেতার জন্যে নেমেছিলাম। কিন্তু ম‍্যাচটা আলাদা হয়ে গেল।”

আরও পড়ুন:Wriddhiman Saha: বাংলা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ঋদ্ধিমান সাহা

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...