Wednesday, June 3, 2026

Wriddhiman Saha: বাংলা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ঋদ্ধিমান সাহা

Date:

Share post:

বাংলা (Bengal) দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। সূত্রের খবর, বুধবার সকালে আইপিএল ( IPL) ফাইনাল খেলতে আমেদাবাদ চলে যান বাংলার উইকেটরক্ষক। জানা যাচ্ছে, সেখানে পৌঁছনোর আগে বাংলার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান ঋদ্ধিমান সাহা। আর তাঁর এই পদক্ষেপে প্রমাণিত হয়ে গেল আসন্ন রঞ্জিট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলার হয়ে আর নামবেন না তিনি।

রঞ্জির নকআউট পর্বের জন‍্য যে দল ঘোষণা করেছিল সিএবি, সেই দলে রাখা হয়েছিল ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামিকে। জানা যায়, নির্বাচনের আগে মহম্মদ শামির সঙ্গে কথা বলে সিএবির কর্তারা। তাঁকে শর্তসাপেক্ষে টিমে রেখেও দেওয়া হয়। কিন্তু ঋদ্ধিমানের সঙ্গে কথাই হয়নি। সরসারি টিমে রেখে দেওয়া হয় তাঁকে। এছাড়াও সম্প্রতি সিএবি-র যুগ্ম সচিবের মন্তব্য নিয়ে ক্ষোভ ছিল ঋদ্ধির। ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যুগ্ম-সচিব। অপমানিত ঋদ্ধি ঠিক করেন যে, বাংলার হয়ে আর কোনও দিনও খেলবেন না। এই বিষয় নিয়ে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে যোগাযোগ করে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ চেয়ে বসেন, যাতে তিনি অন্য রাজ্যের হয়ে খেলতে পারেন তিনি। আর ঋদ্ধির এই সিদ্ধান্তের পরেই বঙ্গক্রিকেটে শোরগোল পরে যায়। এরপরই আসরে নামেন বাংলার কোচ অরুণ লাল। ঋদ্ধিকে ফোন করে বাংলার হয়ে খেলার কথা বলেন তিনি। সবাই ভেবেছিল এতে বরফ কিছুটা গলবে। কিন্তু বুধবার বাংলা ক্রিকেট দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়ায় স্পষ্ট নিজের সিদ্ধান্তে অবিচল বাংলার পাপালি। ফলে স্পষ্ট বাংলা দলের হয়ে তিনি আর খেলতে চান না।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...