Monday, April 6, 2026

যৌনপেশা আইনসম্মত: বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

Date:

Share post:

আর পাঁচটি পেশার মানুষের মত যৌনকর্মীদের(Sex Worker) ও সমমর্যাদা ও সমান অধিকার রয়েছে। বুধবার যৌনপেশায় সঙ্গে যুক্তদের প্রসঙ্গে এমনই তাৎপর্যপূর্ণ নির্দেশিকা দিল সুপ্রিম কোর্ট(Supreme court)। পাশাপাশি স্বেচ্ছায় এই পেশায় আসা কর্মীদের কাজে পুলিশি হস্তক্ষেপে ফৌজদারি মামলা দায়েরের প্রবণতাতেও লাগাম পরালো দেশের শীর্ষ আদালত।

বৃহস্পতিবার বিচারপতি এল নাগেশ্বর রাও-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। যার মাধ্যমে যৌনকর্মীদের অধিকার সুরক্ষিত থাকবে বলে মনে করছে শীর্ষ আদালত। আদালতের বক্তব্য, “যৌনকর্মীরাও আইনের চোখে সমান সুরক্ষার অধিকারী। যখন এটা স্পষ্ট যে, যৌনকর্মী এক জন প্রাপ্তবয়স্ক এবং সম্মতি সাপেক্ষেই যৌনতা বিক্রি করছেন, তখন পুলিশকে অকারণ হস্তক্ষেপ থেকে বিরত থাকতে হবে। কোনও ফৌজদারি ব্যবস্থাও গ্রহণ করা যাবে না। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ এই দেশের প্রত্যেক নাগরিকের মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার সুনিশ্চিত করেছে।” আদালতের স্পষ্ট বক্তব্য, যৌনপল্লীতে পুলিশি অভিযানে যৌনকর্মীদের গ্রেফতার ও হেনস্থা করা উচিত নয়, কারণ যৌনকর্ম বেআইনি নয়, শুধুমাত্র যৌনপল্লী চালানো বেআইনি।

আরও পড়ুন:দুর্নীতি দমনে এগিয়ে আসুক মেয়েরা: রাজ্য পুলিশে মহিলা ক্ষমতায়নে জোর মমতার

আদালতের তরফে আরও জানানো হয়েছে, যদি কোনও যৌনকর্মী তাঁর বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগ নিয়ে পুলিশের কাছে যান, তবে তা গুরুত্ব দিয়ে দেখতে হবে পুলিশকর্মীদের। বিশেষত, যদি যৌনকর্মী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থা বা অপরাধের অভিযোগ নিয়ে আসেন, তা হলে দ্রুততার সঙ্গে তাঁর শারীরিক পরীক্ষা করে তদন্ত শুরু করতে হবে। মা যৌনপেশায় আছেন, শুধু সেই যুক্তিতে সন্তানকে তাঁর মায়ের কাছ থেকে সরিয়ে নেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট এইসকল সুপারিশের বিষয়ে কেন্দ্রীয় সরকারের মতামতও জানতে চেয়েছে। আগামী ২৭ জুলাই এই মামলার পরবর্তী শুনানি সেদিনই এ বিষয়ে কেন্দ্রের মতামত শুনবে দেশের শীর্ষ আদালত।




Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...