Friday, June 26, 2026

DIG-CID-র কফি-তুলিতে ‘অপরাজিত রায়’

Date:

Share post:

রাজ্যের দুঁদে গোয়েন্দাকর্তা,বর্তমানে ডিআইজি-সিআইডি -এর (DIG-CID)গুরুদায়িত্ব সামলাচ্ছেন। প্রতি মুহূর্তে হাজারটা চিন্তা মাথায়। তবুও ভালো লাগার টানে তুলি কলম নিয়ে বসে পড়া। বঙ্গ জুড়ে সিনে প্রেমীরা যখন মজেছেন ‘ অপরাজিত’ এর প্রেমে, তখন পর্দার ‘সত্যজিৎ’কে কফির রঙে রাঙিয়ে তুললেন কল্যাণ মুখোপাধ্যায় (Kalyan Mukhopadhyay)। “অফিসে বসেই একটা কফির পাউচ নিয়ে চায়ের কাপে গুলে এ৪ (A4)সাইজে পেপারে আঁকা ছবিটা” জিতু কমলের (Jeetu Kamal)ছবি প্রসঙ্গে জানালেন আইপিএস (IPS) কল্যাণ।

গোয়েন্দা দফতরের এত বড় একজন অফিসার ভূয়সী প্রশংসা করছেন অনীক দত্ত (Anik Dutta)পরিচালিত ছবি ‘অপরাজিত’-এর (Aparajito)। এই ছবির মূল সম্পদ জিতু কমলের অভিনয়, বাংলার সিনে প্রেমী মানুষদের মতো এই কথা স্বীকার করছেন গোয়েন্দা কর্তা। তাঁর মতে যেভাবে মানিক বাবুর ম্যানারিজমকে পর্দায় ফুটিয়ে তুলেছেন অভিনেতা তা আর বলার অপেক্ষা রাখে না। “সত্যজিৎ রায়কে নিয়ে যথেষ্ট পড়াশোনা করতে হয়েছে এই ছবিতে অভিনয়ের জন্য”, বলেছিলেন জিতু । রাজ্য পুলিশের ডিআইজি সিআইডি কল্যাণ মুখোপাধ্যায় বলছেন এই ছবির জন্য জিতু কমল যথাযথ। তাই কাজের মাঝেই ক্ষণিকের অবসরে ‘অপরাজিত রায়’কে এঁকে ফেলেছেন তিনি। কফি তাঁর খুব পছন্দের। তাই স্বল্প অবসরে কফির কাপ হাতে পাওয়া মাত্রই হঠাৎ জিতু কমলের একটি ছবি এঁকে ফেলেন শিল্পী কল্যাণ মুখোপাধ্যায় (Kalyan Mukhopadhyay)। সেই অর্থে কখনও প্রথাগত ভাবে আঁকা শেখা হয়নি তাঁর। কিন্তু তাঁর ফেসবুক ওয়ালে চোখ রাখলেই তাঁর শিল্পকলার ঝলক পাওয়া যায়। ২০১৮ সালে আইসিসিআরে তাঁর ছবির প্রদর্শনী হয়েছে। এছাড়াও হায়দরাবাদ, দিল্লি, বাংলাদেশে গিয়েছে তাঁর ছবি। আগামী বছরও একটি প্রদর্শনী করার কথা রয়েছে তাঁর। সাম্প্রতিক কালে কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুর পর এভাবেই কফির গুঁড়ো দিয়ে শিল্পীর ছবি এঁকে তাঁকে শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি।

বর্তমানে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার গুরুদায়িত্ব সামলাচ্ছেন। নিজের কর্তব্য সম্পর্কে যথেষ্ট সচেতন। সাইবার ক্রাইম সম্পর্কে রাজ্যবাসীকে সচেতন করতে সিআইডি’র তরফে ব্যাপকভাবে প্রচার চালানোর উদ্যোগ নিয়েছেন কল্যাণ মুখোপাধ্যায়।



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...