Friday, June 26, 2026

CMC-র রোগী কল্যাণ সমিতির দায়িত্বে নির্মলের জায়গায় সুদীপ্ত, চ্যালেঞ্জিং: মন্তব্য শ্রীরামপুরের বিধায়কের

Date:

Share post:

শতাব্দী প্রাচীন কলকাতা মেডিক্যাল কলেজে ( Calcutta Medical College) রোগী পরিষেবা ও কলেজের পঠন-পাঠন আরও উন্নত করাই লক্ষ্য- রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে এসে ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-কে জানালেন ডা সুদীপ্ত রায় (Sudipto Ray)। এদিনে কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ডা নির্মল মাজির (Nirmal Maji) জায়গায় বসানো হল সুদীপ্ত রায়কে। হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান পদেও তাঁকে সম্প্রতি নিয়োগ করা হয়েছে। শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় আর জি কর মেডিক্যাল কলেজের (RG Kar Medical College) রোগী কল্যাণ সমিতিরও চেয়ারম্যান।

কলকাতা মেডিক্যাল কলেজে সাম্প্রতিক কালে রোগী কল্যাণ সমিতি নিয়ে নানা অভিযোগ উঠেছে। বিতর্কের মাধ্যেই সরিয়ে দেওয়া হল নির্মলকে। সে জায়গায় এসেছেন সুদীপ্ত রায়। দায়িত্ব নিয়ে তিনি বলেন, মেডিক্যাল কলেজের মতো দায়িত্ব পাওয়া খুশির পাশাপাশি চ্যালেঞ্জিং। তিনি চিকিৎসক, চিকিৎসাকর্মী, নার্স ও রোগীদের মধ্যে সমন্বয় সাধন করে কাজ করার চেষ্টা করবেন বলে জানান সুদীপ্ত রায়।

তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) আমলে রাজ্যের চিকিৎসা পরিষেবার যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন সকলে। এটা অভাবনীয়। সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নতি হয়েছে। রোগীর পরিবারের সঙ্গে ভালো ব্যবহার করার উপর জোর দেন সুদীপ্ত রায়। রোগীর পরিস্থিতির বিষয়েও তাঁদের অবগত করতে হবে বলে জানান তিনি।

তবে, কলকাতা মেডিক্যাল শুধুই হাসপাতাল নয়, এটা অত্যন্ত উচ্চমানের কলেজ। তাই চিকিৎসা পরিষেবার পাশাপাশি, কলেজের মানোন্নয়নেও তিনি জোর দেবেন বলে জানান সুদীপ্ত রায়। দুর্নীতির অভিযোগ এড়াতে নজরদারি বাড়ানোর উপর জোর দেন তিনি।

প্রথিতযশা চিকিৎসক সুদীপ্ত রায় চিকিৎসক মহলে অত্যন্ত পরিচিত মুখ। ভারতের চিকিৎসকদের সবথেকে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন। এছাড়াও ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিনে তাঁর নামাঙ্কিত পুরস্কার গ্রহণ করেছিলেন ভারতের রাষ্ট্রপতির হাত থেকে। আরজি কর মেডিক্যাল কলেজের এই প্রাক্তনী চিকিৎসাক্ষেত্রের পাশাপাশি রাজনৈতিক ময়দানে সমান স্বচ্ছন্দ্য। শ্রীরামপুর কেন্দ্রে চারবারের বিধায়ক সুদীপ্ত রায় এলাকাবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয়। স্বাভাবিকভাবেই এই গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁকে নিয়ে আসায় খুশি শ্রীরামপুরবাসী।

আরও পড়ুন:“শ্রমিকবন্ধু” তৃণমূল, ২৮শে সমাবেশের আগে অভিষেকের আগমনী বার্তা দিতে হলদিয়ায় কুণাল-ঋতব্রত

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...