Monday, April 6, 2026

Virat Kohli: রজতের ইনিংসে মজে বিরাট, বললেন ‘ওর নাম আপনি ভবিষ্যতে আরও বহুবার শুনতে পাবেন’

Date:

Share post:

বুধবার ইডেনে (Eden) আইপিএলের ( IPL) এলিমিনেটর ম‍্যাচে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। আর এই পেছনে রয়েছেন আরসিবি ক্রিকেটার রজত পতিদার (Rajat Patidar)। আরসিবির হয়ে দুরন্ত ইনিংস খেলেন তিনি। ৫৪ বলে ১১২ রানে অপরাজিত থাকেন পতিদার। আর এই পতিদারের খেলায় মজেছেন আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ম‍্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলের হয়ে রজতের সাক্ষাৎকার নিতে নিতে রজতের প্রশংসায় মাতলেন তিনি।

রজতের দুরন্ত ইনিংস নিয়ে বিরাট বলেন,”রজত পতিদারের নাম আপনি ভবিষ্যতে আরও বহুবার শুনতে পাবেন। ও সাজঘরে ফেরার পরে ওকে বলেছিলাম, আমি এত বছর ধরে চাপের মধ্যে অনেক ভাল ইনিংস দেখেছি। কিন্তু ওর মতো ইনিংস কাউকে খেলতে দেখিনি। এত বড় ম্যাচে এই শতরান সত্যিই প্রশংসার যোগ্য।”

আরও পড়ুন:Eden: বিরাটদের ম‍্যাচ চলাকালীন ইডেনে বেটিং, গ্রেফতার ৫ : সূত্র

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...