Tuesday, June 23, 2026

কেউ কিনতে চাইছে না, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন বিক্রির সিদ্ধান্ত রদ করল কেন্দ্র

Date:

Share post:

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসিএল) কেনার মতো ক্রেতা নেই। তাই আপাতত বিপিসিএল (Bharat Petroleum Corporation) বিক্রির সিদ্ধান্ত রদ করল কেন্দ্রের মোদি সরকার। কেন্দ্রের বিজেপি সরকার জানাচ্ছে, যারা বিপিসিএল কেনার জন্য আগ্রহপত্র দিয়েছিল তাদের অনেকেই এখন বিশ্ব জুড়ে জ্বালানির বাজারের উদ্বেগজনক পরিস্থিতির কারণে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাটি কেউ কিনতে চাইছে না।

বহু দিন ধরে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাটির (Bharat Petroleum Corporation) পুরো অংশীদারি (৫২.৯৮%) বেসরকারি সংস্থাকে বিক্রি করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এখন তা আপাতত বন্ধ। বিশ্ব বাজার থেকে চড়া দামে অশোধিত তেল কিনতে নাভিশ্বাস উঠছে তেল সংস্থাগুলির। দেশেও জ্বালানির দাম মাত্রাছাড়া। মানুষ অবশ্যই বিকল্প জ্বালানি খুঁজছে। শেয়ার বাজারও অবস্থা ভালো নয়। এসব মিলিয়ে বিপিসিএল কেনার জন্য তিনটির মধ্যে দু’টি আগ্রহপত্রদাতাই এগিয়ে যেতে আগ্রহী নয়।

আরও পড়ুন: জ্ঞানবাপীতে শিবলিঙ্গ পাওয়ার পর এলাকায় বিশৃঙ্খলা ছড়াচ্ছে, অভিযোগ মসজিদ কমিটির

কেন্দ্রীয় লগ্নি ও সরকারি সম্পত্তি পরিচালনা বিভাগ বক্তব্য, করোনা মহামারি এবং রাজনৈতিক পরিস্থিতি বিশ্ব জুড়ে শিল্পের পরিস্থিতি খারাপ করেছে বিশেষ করে তেল-গ্যাস সংস্থাগুলির। এই কারণে এক সময়কার বিপিসিএল কিনতে যারা আগ্রহ দেখিয়েছিলেন তারা এখন বিলগ্নির প্রক্রিয়া থেকে সরে থাকতেই চাইছেন।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...